এক্সপ্লোর

পুজোর মুখে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে ফের রেকর্ড, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৯৯২ জন

দুর্গা পুজো আসন্ন।এরইমধ্যে করোনা সংক্রমণের গ্রাফও ঊর্দ্ধমুখী। সোমবার ফের নতুন রেকর্ড তৈরি করে, চার হাজারের আরও কাছে পৌঁছে গেল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯২ জন।

কলকাতা: দুর্গা পুজো আসন্ন।এরইমধ্যে করোনা সংক্রমণের গ্রাফও ঊর্দ্ধমুখী। সোমবার ফের নতুন রেকর্ড তৈরি করে, চার হাজারের আরও কাছে পৌঁছে গেল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯২ জন। রবিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৮৩। শনিবার ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হন ৩ হাজার ৮৬৫ জন। দৈনিক মৃতের সংখ্যাও এখনও যথেষ্টই বেশি। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬৩ জনের। রবিবার ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয় ৬৪ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৬১।
এই নিয়ে সোমবার পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ১১৯। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ২৮। দৈনিক সংক্রমণের নিরিখে রেকর্ড শুধু রাজ্যে হয়নি। অতীতের সব রেকর্ড ভেঙে সোমবার কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮০০-র ঘরে পৌঁছে গেছে। স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০৯। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় ১০ জনের। কলকাতায় এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৬৫৩ জন।উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৬৫ হাজার ৬৩৮। একদিকে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে কমতে থাকা সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৭.৬৬ শতাংশ। রবিবার তা কমে হয় ৮৭.৫৫ শতাংশ। সোমবার সুস্থতার হার আরও কমে হয়েছে ৮৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭২ জন। এই নিয়ে রাজ্যে সুস্থ হলেন মোট ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৮৪। এদিকে, রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে দশ সদস্যের বোর্ড। কয়েকদিন আগে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে তাঁর মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার হয়। সোমবার সেখান থেকে বিশেষজ্ঞদের একটি দল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে।এদিন নির্মল মাজির মস্তিষ্ক ও ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে। করা হয়েছে ইসিজি-ও। তাঁর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget