এক্সপ্লোর

Duare Ration: দুয়ারে রেশন প্রকল্প চালু হতেই জেলায় জেলায় শুরু হয়েছে বিতর্ক, কিন্তু কেন?

কীভাবে কর্মীদের মাইনে দেবেন তা নিয়েই চিন্তায় বীরভূমের শান্তিনিকেতন এলাকার বেশ কিছু রেশন ডিলার। এই প্রেক্ষিতে কতদিন প্রকল্প চালু থাকবে, সেই প্রশ্ন গ্রাহকদের মনে।

গোপাল চট্টোপাধ্যায়, আবীর ইসলাম ও সন্দীপ সমাদ্দার, কলকাতা: দুয়ারে রেশন প্রকল্প চালু হতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে কর্মীদের মাইনে দেবেন তা নিয়েই চিন্তায় বীরভূমের শান্তিনিকেতন এলাকার বেশ কিছু রেশন ডিলার। এই প্রেক্ষিতে কতদিন প্রকল্প চালু থাকবে, সেই প্রশ্ন গ্রাহকদের মনে।  এনিয়েই তরজায় তুঙ্গে তৃণমূল ও বিজেপির।

এই দুয়ারে রেশন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, "প্রতি মাসে ১০ কোটি মানুষ নির্দিষ্ট দিনে বাড়িতে বসে রেশন পাবেন। ১০ হাজার টাকা মাইনের অর্ধেক দেবে রাজ্য।" রাজ্যজুড়ে প্রকল্প চালু হয়েছে মঙ্গলবার।আর তার ঠিক পর দিনই, দুয়ারে রেশন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কর্মীদের কীভাবে মাইনে দেবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার রেশন ডিলাররা।

মঙ্গলবার প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,  গ্রাহকদের বাড়ির কাছে রেশন পৌঁছে দেওয়ার জন্য, ২ জন লোক নিয়োগ করতে পারবেন ডিলাররা। ২ জন কর্মীর অর্ধেক মাইনে দেবে রাজ্য। অর্ধেক দেবেন ডিলাররা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই জেলায় জেলায় চলছে দোরগোড়ায় রেশনের সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ। রাখা হয়েছে কর্মী।

আরও পড়ুন, 'আমিও একটা সময় গ্রামে গিয়ে ইট পেতেছি', প্রশাসনিক সভায় ক্ষোভ প্রকাশ মমতার

কিন্তু, সেই কর্মীদের বেতনের অর্ধেক অংশ কীভাবে জোগাড় করবেন, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না ডিলাররা। বেতন নিয়ে চিন্তায় রেশন দোকানের কর্মীরাও। বাড়ির অনেক কাছেই মিলছে খাদ্য সামগ্রী। কিন্তু কতদিন এই পরিষেবা পাওয়া যাবে, তানিয়ে প্রশ্ন তুলেছে গ্রাহকদের একাংশ। আর এমন সব প্রশ্ন উঠতেই তাকে হাতিয়ার করেছে বিজেপি। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও।

যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ, "ভোটপ্রচারের কৌশল, কিছুদিন পর দেখবেন কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না।" অন্যদিকে, রূপপুর পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান তাপসী চক্রবর্তী বলেন, "কাজ নেই তাই অপপ্রচার করছে বিজেপি।' তবে বিতর্কের মধ্যেও রেশনে নিতে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় পুরুলিয়ার বিভিন্ন জায়গায়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget