এক্সপ্লোর

WB Election 2021: দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৬ জন

অভিযুক্তদের অবশ্য রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।  

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শীতলকুচিতে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের রাজনৈতিক পরিচয় মেলেনি। গতকাল, বুধবারের ঘটনায় তৃণমূলের উদ্দেশে সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের প্ররোচনামূলক মন্তব্যের জেরেই এই ঘটনা বলে জবাব দিয়েছে তৃণমূল।

বুধবার কোচবিহারের শীতলকুচিতে প্রচার সেরে ফেরার পথে হামলার মুখে পড়েন দিলীপ ঘোষ ৷ হামলার হাত থেকে বাঁচতে গাড়িতে হেলমেট পরে বসে থাকতে দেখা যায় দিলীপ ঘোষকে। ঘটনার পরই শীতলকুচিজুড়ে শুরু হয় ধরপাকড়। কনভয়ে হামলা-বোমাবাজি-সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের অবশ্য রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।  

ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ভোট প্রচারে বৃহস্পতিবার কোচবিহারেই ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন মাথাভাঙায় দিলীপ ঘোষের রোড শো এবং সিতাইয়ের সভায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। হামলার ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি, বিজেপি বলেন, চুপচাপ পদ্মে ছাপ নয় এবার সরাসরি পদ্মে ছাপ, ২মের পর বিজেপি ক্ষমতায় আসবে, এধরনের হিংসা পুরোপুরি বন্ধ হবে, অনলাইনে নির্বাচন কমিশনে ঘটনার কথা জানিয়েছি ৷ দিলীপ ঘোষের প্ররোচনামূলক মন্তব্যের জন্য এই পরিস্থিতি বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

দলের মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘দিলীপ ঘোষ যেভাবে প্ররোচনামূলক মন্তব্য করছেন তার জন্য এমন হতে পারে, আমাদের কাছে খবর আছে দিলীপের গাড়ি একজনকে চাপা দেয়, তারপর থেকে অশান্তি ৷ ’’ দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় তৃণমূলকে হুঁশিয়ার দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

শুভেন্দু অধিকারী বলেন, ভোটে দিদির পুলিশ থাকছে না, এবার দাদার পুলিশ মারবে ৷ অন্যদিকে পার্থপ্রতিম রায়, জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেস, কোচবিহার বলেন, পুরোপুরি বিজেপির চক্রান্ত, আমাদের মিছিল যখন ফিরছিল তখন বিজেপির লোকজন হামলা চালায় ৷ শনিবার কোচবিহারের ৯টি আসনে ভোট ৷ ভোটের মুখে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় কোচবিহারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget