এক্সপ্লোর

WB Election 2021 News: 'কার কোথায় গিয়ে পাঁপড় ভাজতে ইচ্ছে করে, গেছে', রুদ্রনীলকে কটাক্ষ দীপঙ্করের

"মা যেমন সন্তানদের পালন করেন, তেমনই রাজ্যবাসীকে পালন করছেন মমতা। তো মায়ের কাছেই যাব...", তৃণমূলনেত্রীর প্রশংসায় প্রবীণ অভিনেতা

কলকাতা: সম্প্রতি, রাজধানী গিয়ে অমিত শাহের বাসভবনে বিজেপিতে নাম লেখান অভিনেতা রুদ্রনীল ঘোষ। শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রুদ্রনীলকে একহাত নিলেন আরেক অভিনেতা দীপঙ্কর দে। কটাক্ষ করে বললেন, "কার কোথায় গিয়ে পাঁপড় ভাজতে ইচ্ছে করে, সেটা তো আমার দায়িত্ব নয়..গেছে পাঁপড় ভাজতে, যাবে।"

এদিন কলকাতায় তৃণমূল ভবনে ব্রাত্য বসুর উপস্থিতিতে শাসক দলে যোগ দিলেন দীপঙ্কর। প্রবীণ অভিনেতার পাশাপাশি একইসঙ্গে যোগ দেন আরেক অভিনেতা ভরত কল এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী রশিদ খানের কন্যা শাওনা।

এদিন তৃণমূলে যোগ দেওয়ার কারণ জানতে চাওয়া হলে, দীপঙ্কর জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা থেকেই যে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। বলেন, আমি বহুদিন ধরেই তৃণমূলের স্বপক্ষে আছি৷ কিন্তু শারীরিক কারণে এতদিন সব জায়গায় যেতে পারিনি৷ কিন্তু তৃণমূলের প্রতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা, দায়বদ্ধতা আছে৷

প্রবীণ অভিনেতার মতে, উনি (মমতা) আমাকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করেছেন৷ এটা আমার জীবনের বড় ব্যাপার৷ দীপঙ্কর আরও বলেন, 'আমি যখন দু' বার অসুস্থ হয়ে হাসপাতালে গেলাম, তখন অরূপ বিশ্বাসকে পাঠিয়ে উনি আমার খোঁজখবর নিয়েছেন৷ আমার চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করেছে৷ অতএব আমি বেইমানি করতে পারব না৷ আমি তৃণমূলের সঙ্গেই আছি৷'

দীপঙ্কর মনে করিয়ে দেন, তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলের সমর্থক। বলেন, কখনও বিজেপিকে সমর্থন করিনি। কোথাও বিজেপির সভা, সমিতিতে আমাকে দেখতে পেয়েছেন?

প্রবীণ অভিনেতা জানান, তাঁর মতে পশ্চিমবঙ্গকে সঠিকভাবে পথনির্দেশ দেখাতে পারবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর প্রশংসা করে দীপঙ্কর বলেন, সকলে তাঁকে দিদি বলে ডাকেন। আমি বলি উনি 'বঙ্গমাতা'। মা যেমন সন্তানদের পালন করেন, তেমনই রাজ্যবাসীকে পালন করছেন মমতা। তো মায়ের কাছেই যাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget