এক্সপ্লোর

West Bengal Election 2021: শিগগিরিই ঘাস-ফুল থেকে পদ্মে ৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক! দাবি করলেন Soumitra Khan

'৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন খুব শিগগিরি।'

বিষ্ণুপুর: ১১ ঘণ্টার মধ্যেই ইউ টার্ন নিলেন শতাব্দী রায়। সব মিটে গিয়েছে, তৃণমূলেই আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন বীরভূমের সাংসদ। বিক্ষুব্ধদের জল ঢেলে ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কিন্তু তৃণমূলের গড় ভাঙবেই, দৃঢ় প্রত্যয়ী গেরুয়া শিবির। শতাব্দী দিল্লি যাচ্ছেন না, তৃণমূলেই থাকছেন জেনেও বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দাবি, ৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন খুব শিগগিরি। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সৌমিত্র খাঁ। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও কুণাল ঘোষকে কটাক্ষও করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যদিও এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। শুধু সৌমিত্র খান নন, বিজেপির হেভিওয়েট নেতাদের অনেকেরই দাবি, বড় আঘাত অপেক্ষা করছে তৃণমূলের জন্য। 'তৃণমূল দলটাই আর থাকবে না' দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানুয়ারির এক্কেবারে শুরুর দিকেই সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ সুনীল মণ্ডল দাবি করেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন আরও ১৬ জন সাংসদ। কাঁকসার চা-চক্রে যোগ দিয়ে তিনি বলেন, ভোটের ফল বেরোলে দেখা যাবে, তৃণমূল নেমে গিয়েছে ৩ নম্বরে। এই বছরই শুরুর দিকে ২০১১-র পরিবর্তনের আঁতুড়ঘর নন্দীগ্রাম থেকে রাজ্যে ফের পরিবর্তনের ডাক দেয় বিজেপি। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে পাশে রেখেই কৈলাস বিজয়বর্গীয় দাবি করেন, 'এটা আপনাদের সংকল্প। স্পষ্ট দেখা যাচ্ছে, তৃণমূল যাবে, বিজেপি আসবে। পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে'। শুক্রবার দুর্গাপুরের ডিভিসি ব্যারাজে মকর সংক্রান্তির পুণ্যস্নান সারেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। ফের একবার সোনার বাংলা গড়ার দাবি করেন তিনি।  মকর সংক্রান্তির স্নান শেষেও বাদ যায়নি রাজনীতির কথা। আরও একবার সোনার বাংলা গড়ার কথা বলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। তিনি বলেন, '' করোনা মুক্ত দেশ হোক...সোনার বাংলা গড়ব, রাজ্যে শান্তি ফিরুক...আমাদের সরকার প্রতিষ্ঠা হলে তৃণমূল-জঞ্জালমুক্ত হবে রাজ্য'' । বিধানসভা ভোটের এখনও কয়েক মাস বাকি আছে। এরই মধ্যে চরমে শাসক-বিরোধী বাগ্‍‍যুদ্ধ, তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সপ্তমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget