এক্সপ্লোর

WB Election 2021:  'ওদেরকে একটাও ভোট দেবেন না', ফের বাম-কংগ্রেস জোটকে আক্রমণ মমতার

'কে বিজেপিকে টেনে এনেছে সবাই জানে', বাজপেয়ী সরকারে মমতার মন্ত্রী থাকার প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ জোটপন্থীদের...

উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল:  ফের একবার বিজেপির সঙ্গে কংগ্রেস-সিপিএমকে এক সারিতে ফেলে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'ওদেরকে একটাও ভোট দেবেন না।'

পাল্টা অটলবিহারী বাজপেয়ীর সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী থাকার প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করেছে জোটপন্থীরা। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, রাজ্যের মানুষ কিছুই ভুলে যায়নি। কে মন্ত্রী হয়েছিল, কে বিজেপিকে টেনে এনেছে সবাই জানে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বিজেপিকে হাত ধরে কে রাজ্যে এনেছে সবাই জানে। এখন বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে, তাই সামলাতে পারছে না। তাই এর ঘাড়ে, ওর ঘাড়ে দোষ দিচ্ছেন। 

পৈলানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নের খতিয়ান দিচ্ছেন, তখন পাল্টা ব্যঙ্গের সুর বিজেপির গলায়। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, উনি এত উন্নয়ন করেছেন যে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসছে। শিলিগুড়ির মলেও বাঘ ঢুকে পড়ছে। 

বৃহস্পতিবার কাকদ্বীপ থেকে ফের একবার পিসি-ভাইপো কটাক্ষ করেন অমিত শাহ। আর বিজেপির লাগাতার আক্রমণের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢাল হয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির দিকে।

বলেন, অভিষেককে দুর্ঘটনা করে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আজও একটা চোখে দেখতে পায় না অভিষেক। ওর মণি বেরিয়ে এসেছিল। আমি বাড়িতে থাকি তাই জানি কী কষ্ট হয়। হাজরায় যখন আমাকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মাথায় ব্যান্ডেজ দেখে একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। স্লোগান দিত, দিদিকে কেন মারলে জবাব দাও। তার জন্যই ওকে রাজনীতিতে এনেছি।

জবাব দিতে দেরি করেনি বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী তাঁর পরিবারকে রাজনীতিতে আনলে বিরোধীরা বলবেই। উনি কীভাবে ট্যাকেল করবেন ওনার বিষয়।

পিসি-ভাইপোর পাল্টা বাবা-ছেলে আক্রমণ! দু’পক্ষকেই একযোগে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস। অধীর বলেন, দুটোই চোর। চোরে চোরে মাসতুতো ভাই। কে বড় চোর, কে ছোট চোর, তা নিয়ে মারপিট করছে। সুজনের বক্তব্য, দিদির ভাইপো প্রীতি ভাল। কিন্তু, রাজ্যের বাকি ভাইপোদের কী হবে? পুলিশের গুলিতে মৃত্যু হয় আর থানায় নিয়ে গিয়ে পিঠে দাগ করে দেয়। নিজের ভাইপোকে নিয়ে ভাবতে দিয়ে, বাকিদের বঞ্চিত করার অধিকার আপনার নেই।

সব মিলিয়ে ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক বাগযুদ্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget