এক্সপ্লোর

Dilip Attacks Abhishek: 'কোলে চড়ে রাজনীতি করা যায় না', অভিষেককে কটাক্ষ দিলীপের

"অভিষেকের অভিজ্ঞতা কম, তাই যা বলে তার উল্টো হয়...", তৃণমূল সাংসদকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির

কলকাতা: মঙ্গলবার বিবেকানন্দের জন্মদিনে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, জবাব দিলেন দিলীপ ঘোষ।

গতকাল, যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে মিছিল আয়োজন করা হয়েছিল। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হয় হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজরায় তিনি একটি জনসভাও করেন। সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, বিজেপির কোনও অধিকার নেই, বিবেকানন্দ, নেতাজিকে স্মরণ করার। কারণ, এই সমস্ত মনীষীরা চিলেন ধর্মান্ধতার বিপক্ষে, জাতপাতের বিরুদ্ধে। অন্যদিকে, বিজেপি জাতপাতের রাজনীতি করে...পুরো উল্টো পথ।

তিনি আরও দাবি করেন, তৃণমূলের মিছিল বিজেপি ১০ গুণ ছিল। বলেন, আজ আমরা যে উচ্ছাস দেখলাম, ১০-০ গোল দিলাম ওদের মিছিলকে।

এদিন, সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বললেন, অভিষেকের অভিজ্ঞতা কম, তাই যা বলে তার উল্টো হয়। কোলে চড়ে রাজনীতি করা যায় না।

অভিষেক বলেছিলেন, 'যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বলে বিদ্যাসাগর সহজপাঠ লিখেছে। তাদের আপনারা ক্ষমা করবেন? এই বিজেপির মুখে রাম, কর্মে নাথুরাম। মুখে বিবেকানন্দ, কর্মে ধর্মে ধর্মে দ্বন্দ্ব।

দিলীপ যোগ গতকালই বলেছিলেন, ‘গুজরাত থেকে এসে অমিত শাহ, মোদীজি ভোটে জেতালে বহিরাগত, আর বিহার থেকে এসে ভোটে জেতালে তিনি বহিরাগত নয়? নিজের বাড়িতে পাঞ্জাবি বউ নিয়ে এসেছেন সেটা বহিরাগত নয়? কেন সোনা নিয়ে আসে, সেইজন্য না কি? আমাদের কার্যকর্তারা আসছেন, কৈলাসজি, শিবপ্রকাশজি, তাঁরা বহিরাগত হয়ে যাচ্ছেন’।

কৃষি আন্দোলনকে সমর্থন করায় বুধবার তৃণমূলকে একহাত নেন দিলীপ। বলেন, তৃণমূল এতদিন কেন নামেনি? পশ্চিমবঙ্গের কৃষকরা বিজেপির সঙ্গে রয়েছেন। দিদিমণির সঙ্গে রয়েছে দালালরা। ওরা ১০ হাজার লোকের মিছিল করলে, আমরা ৫০ হাজার লোকের মিছিল করব। কৃষি আইনের প্রতিবাদে তৃণমূলের পথে নামা প্রসঙ্গে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget