এক্সপ্লোর

WB Election 2021: 'বাই রোড এলে শুভেন্দুর ডেডবডি নন্দীগ্রামে পাঠাত চোপড়ার মানুষ' বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতা হামিদুল রহমানের

শুভেন্দু অধিকারীর জনসভাস্থলের অদূরেই কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে " শুভেন্দু গো ব্যাক " স্লোগান তুলে বিক্ষোভও দেখান এই তৃণমূল নেতা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : " ও বেইমান, দিদির সাথে গদ্দারি করেছে, ও যদি হেলিকপ্টারে না এসে চোপড়ায় বাই রোড আসতো তাহলে চোপড়ার মানুষ ওর ডেডবডিটা নন্দীগ্রামে পাঠিয়ে দিত " বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন চোপড়ার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান। বিতর্কিত এই মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। স্থানীয় বিজেপি নেতা সুরজিৎ মন্ডল পাল্টা জানিয়েছেন সবচেয়ে বড় মীরজাফর যে হামিদুল রহমান সেটা চোপড়ার মানুষ জানে।

রবিবার বিকেলে চোপড়ার দাসপাড়া ফুটবল গ্রাউন্ড ময়দানে বিজেপির নির্বাচনী জনসভায় যোগ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।  তাঁরা হেলিকপ্টারে মাঠে নেমেই জনসভায় যোগ দেন। দলীয় কর্মীদের দিয়ে শুভেন্দু অধিকারীর জনসভাস্থলের অদূরেই কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে " শুভেন্দু গো ব্যাক " স্লোগান তুলে বিক্ষোভও দেখান এই তৃণমূল নেতা।

যা নিয়ে বিজেপির জেলা সভাপতি সুরজিৎ মন্ডল বলেন, আজকে যে চোপড়ায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে তা চোপড়ার সাধারণ মানুষ করেনি, করেছে তৃণমূল নেতা হামিদুল রহমানের পোষা গুণ্ডারা।

হামিদুল রহমানের কথায়, চোপড়ার মা বোনেরা ঝাঁটা-লাঠি নিয়ে তাড়া করত বিজেপি নেতা শুভেন্দুকে,  কিন্তু শুভেন্দুর কপাল ভালো সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে থেকে হেলিকপ্টারে চেপে মাঠে নেমে জনসভা করে আবার হেলিকপ্টারে চেপে ফিরে চলে গিয়েছেন। শুভেন্দু অধিকারী বেইমান। উনি যদি হেলিকপ্টারে না এসে বাইরোড আসতেন চোপড়ার মানুষ তাঁর ডেডবডি পাঠাতেন নন্দীগ্রামে। চোপড়ার মহিলারা তৈরিই ছিলেন লাঠি ঝাঁটা নিয়ে, এমনটাই মন্তব্য করেন এই তৃণমূল নেতা।

এব্যাপারে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ মন্ডল জানিয়েছেন চোপড়ার সবচেয়ে বড় মীরজাফর হামিদুল রহমান নিজেই। হামিদুল নিজেই অনেক দল বদল করে আজকে তৃণমূলে এসেছে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget