এক্সপ্লোর

WB Election 2021:  প্রার্থী হতে পারেন দিলীপ-মুকুল? ভাবনা বিজেপি শীর্ষ নেতৃত্বের

আরও একঝাঁক হেভিওয়েটকেও ভোটের ময়দানে নামাতে পারে গেরুয়া শিবির

দীপক ঘোষ, কলকাতা:  ইতিমধ্যেই ৪ সাংসদকে বিধানসভা ভোটের লড়াইয়ে নামিয়েছে বিজেপি। এবার আরও একঝাঁক হেভিওয়েটকেও ভোটের ময়দানে নামাতে পারে গেরুয়া শিবির বলে সূত্রের খবর।

বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ ও মুকুল রায়কে  প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব।

এর মধ্যে, দিলীপ ঘোষ বর্তমানে মেদিনীপুরের সাংসদ। ২০১৬ সালে খড়গপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি। তারপর বিধায়ক পদ ছেড়ে ২০১৯-এ লোকসভা ভোটে জিতে সাংসদ হন দিলীপ ঘোষ।

মুকুল রায় শেষবার বিধানসভা ভোটে লড়েছিলেন ২০০১ সালে। উত্তর ২৪ পরগনার জগদ্দল আসনে ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। 

 

 

তারপর থেকে মূলত তৃণমূলের ব্যাকরুম স্ট্র্যাটেজিস্ট হিসাবেই দায়িত্ব সামলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। বর্তমানে বিজেপির হয়েও মূলত সাংগঠনিক কাজকর্ম ও নির্বাচনী কৌশল স্থির করার দায়িত্বে রয়েছেন মুকুল রায়। 

এখন প্রশ্ন হল, শেষ অবধি কি প্রায় দু’দশক বাদে বিধানসভা ভোটের লড়াইয়ে নামবেন তিনি? ভোট-যুদ্ধে নামলে কোন আসন থেকে প্রার্থী হতে পারেন মুকুল? 

দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র খড়গপুর সদর আসন থেকে এবার বিজেপি প্রার্থী করেছেন হিরণ চট্টোপাধ্যায়কে।  তাই এক্ষেত্রেও প্রশ্ন হল, দিলীপ ঘোষ প্রার্থী হলে, কোথা থেকে দাঁড়াবেন? যদিও, এ বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।


 

রাজ্যের বিজেপি নেতাদের দিল্লিতে তলবের পর গতকাল রাতেই দিলীপ ঘোষ, রাহুল সিনহারা রাজধানীতে গিয়েছেন।  প্রার্থী পছন্দ না হওয়ায় হেস্টিংসে বিজেপি দফতরের গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে।  

সে প্রসঙ্গে রাহুল সিনহার দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে।  এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, সংসার বড় হয়েছে। তবে সবাই প্রার্থী হতে চাইলে তো আর তা সম্ভব নয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget