এক্সপ্লোর

Fake CBI Officer: হাওড়ায় নিয়ে আসা হল সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণায় অভিযুক্ত শুভদীপকে

Fake CBI Officer will be produced in Howrah court today. | আজ শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে হাওড়া আদালতে তোলা হবে।

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: দিল্লির চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করার পর আজ হাওড়ায় নিয়ে আসা হল জগাছার বাসিন্দা, প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আপাতত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জগাছা থানায়। দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করে স্বামীর পরিচয় ফাঁস করেছেন। ধৃতকে তিনদিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আজ ধৃতকে হাওড়া আদালতে তোলা হবে।

সিবিআই কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীনস্থ। এই মন্ত্রকের অফিস দিল্লির নর্থ ব্লকে। নিজের সিবিআই অফিসার পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে রীতিমতো এই নর্থ ব্লকের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন প্রতারণায় অভিযুক্ত শুভদীপ। রবিবার রাতে দিল্লির চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেল থেকে যাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

কখনও সিবিআই অফিসার, কখনও রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া, কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, এরকম একাধিক অভিযোগ রয়েছে শুভদীপের বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিয়েও করেছিলেন এই কীর্তিমান। স্ত্রী স্বামীর বুজরুকি ধরে ফেলে পুলিশে অভিযোগ করেন। মামলা করেন বিবাহ বিচ্ছেদের। শুভদীপ বাড়ি ছেড়ে পালান।

রবিবার এবিপি আনন্দের প্রতিনিধির সামনে ছেলের সঙ্গে ফোনে কথা বলেন শুভদীপের মা। তখন এই যুবক বলেন, ‘বিহারের বাসিন্দা লালনের পাল্লায় পড়েছিলাম। আমার কাজ ছিল ইন্টারভিউ নেওয়া। ইন্টারভিউ নিতাম অনলাইনে। লালন অনলাইনে টাকা দিত। আমি ক্ষমা চাইছি। মা আমাকে বাঁচাও। মেয়েটাকে খুশি করার জন্য ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়েছিলাম। আমি জাল সিবিআই-এর পরিচয়পত্র তৈরি করেছিলাম। নীলবাতি লাগিয়েছিলাম নোনোপুকুর ট্রামডিপো থেকে। আমার পরিচিত একজন ছিল। গাড়ি ভাড়া করতাম। দিনে ৩ হাজার ভাড়া নিত। পরিচিত একজন করে দিত।’

এরপর শুভদীপ তাঁর মাকে জানান, তিনি দিল্লিতে রয়েছেন। এরপর রাতেই জগাছা থানার পুলিশের এক বিশেষ দল দিল্লিতে  পৌঁছে পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করে তাঁকে। গতকাল দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। বিচারক তাঁকে ৩ দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget