এক্সপ্লোর

Bimal Gurung: ভোটের মুখে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে হওয়া ৭০টিরও বেশি মামলা ‘প্রত্যাহার’ রাজ্যের

গুরুঙ্গের বিরুদ্ধে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে থাকা ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। সূত্রের খবর, আদালতে গুরুঙ্গের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের আইন দফতর। যদিও, এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রোশন গিরি। তিনি বলেন, ‘আমি কিছু জানি না, আমায় এবিষয়ে কিছু বলেনি।’

সনৎ ঝা ময়ূখঠাকুর চক্রবর্তী: বিধানসভা ভোটের মুখে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙ্গের বিরুদ্ধে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে থাকা ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আদালতে গুরুঙ্গের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের আইন দফতর। গুরুঙ্গের বিরুদ্ধে থাকা UAPA এবং খুনের মামলাগুলি বাদে অন্য মামলা প্রত্যহারের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। যদিও, এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রোশন গিরি। গুরুঙ্গের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।

গুরুঙ্গের বিরুদ্ধে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে থাকা ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে। সূত্রের খবর, আদালতে গুরুঙ্গের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের আইন দফতর। যদিও, এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা রোশন গিরি। তিনি বলেন, ‘আমি কিছু জানি না, আমায় এবিষয়ে কিছু বলেনি।’

পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘আইন দফতর বিষয়টা দেখছে, আমার কিছু বলার নেই।’ এদিকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, ‘ভোটের মুখে অনেককিছু দেখা যাবে...পাহাড়-সমতলের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে তৃণমূল।’ আর শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, ‘এটা হাস্যকর, ইউএপিএ-খুনের মামলা প্রত্যহার করতে পারবে না, তৃণমূলের সঙ্গে থাকলে এক আইন, বিপক্ষে থাকলে এক আইন।’

২০১৭ সালের ৮ জুন মাসে, দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকের দিন, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে বিমল গুরুংয়ের নেতৃত্বে কার্যত জঙ্গি আন্দোলন শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চা। যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পাহাড়। নষ্ট করা হয় কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। মাসের পর মাস বনধে স্তব্ধ হয়ে থাকে পাহাড়ের যাবতীয় কাজকর্ম। এর মধ্যে পাহাড় থেকে উধাও হয়ে যান বিমল গুরুং।

পাহাড়ে অশান্তির ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হয়। ২০১৭ সালের ১৭ জুন সিংমারিতে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনাতেও বিমল গুরুং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। সেবছরই ১৩ অক্টোবর গুরুংকে ধরতে গিয়ে খুন হন সাব-ইন্সপেক্টর অমিতাভ মালিক। সেই মামলাতেও অভিযুক্ত বিমল গুরুং। মামলার পাহাড় জমে থাকলেও গ্রেফতার করা দূরে থাক, তাঁকে খুঁজেই পায়নি রাজ্য পুলিশ। বিধানসভা ভোটের মুখে সম্প্রতি প্রকাশ্যে এসে তৃণমূলের হাত ধরে লড়াইয়ের কথা ঘোষণা করেন গুরুং।

শেষ অবধি কি গুরুং ফ্যাক্টরে লাভবান হবে তৃণমূল? না কি উত্তরবঙ্গে বিজেপির গড় অক্ষত থাকবে? এর উত্তর মিলবে একুশের ভোটের ফল বেরনোর পর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget