এক্সপ্লোর

Kharagpur: বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের 'সন্ধান' চেয়ে ব্যানার খড়্গপুরে

ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: পোস্টারের পর এবার বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সন্ধান চেয়ে লাগানো হল ব্যানার। 

আজ সকালে খড়গপুর লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড়, কৌশল্যা মোড় খরিদা, গোলবাজার-সহ বিভিন্ন এলাকায় হিরণ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার দেখা যায়। ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ। হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

৩ দিন আগে তালবাগিচা এলাকায় খড়গপুর সদরের বিজেপি বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। তার রেশ কাটার আগেই ফের বিজেপি বিধায়কের নামে দেখা গেল ব্যানার। 

বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে এধরনের 'নিখোঁজ' বা 'সন্ধান চাই' জাতীয় পোস্টার বা ব্যানার এই প্রথমবার নয়। গতমাসেও, বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও একইভাবে এরকম পোস্টার দেখা গিয়েছিল জামুড়িয়ায়। 

গতমাসের ২৩ তারিখ জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাবুল সুপ্রিয়র নামে নিখোঁজ-পোস্টার দেখতে পাওয়া যায়। সেখান বলা হয়, ভোটের পর থেকে আর, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

জামুরিয়া নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার দেওয়া হয়। যা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। এই পোস্টারের জন্য তৃণমূলকে দায়ী করে বিজেপি। 

জামুরিয়ার বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন, কোন দল রাজনীতিতে দুর্বৃত্তায়ন কারা করে তা সবাই জানে। এর আগেও বাবুল সুপ্রিয়কে নিয়ে এধরনের প্রচার করা হয়েছিল, পরের নির্বাচনে মানুষ তার জবাব দিয়ে দিয়েছে।

অন্যদিকে, জামুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাধন রায় যাবতীয় অভিযোগ খারিজ করেন। তিনি বলেন, এই ধরনের কাজ আমরা করি না। যারা পোস্টার লাগিয়েছে, তাঁরে দেখেছে ইয়াস বা করোনা। কোনও সময়েই বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি। ৭ বছর সাংসদ, একবারও মানুষের পাশে দাঁড়ায়নি।

এ’বিষয়ে বাবুল সুপ্রিয়র কোনও প্রতিক্রিয়া মেলেনি। সেই সময় তাঁর আপ্তসহায়ক জানিয়েছিলেন, বাবুল মিটিংয়ে ব্যস্ত আছেন। এবারও, এখনও পর্যন্ত হিরণ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget