এক্সপ্লোর

মনুয়াকাণ্ডের ছায়া ডোমকলে, প্রেমের পথে কাঁটা সরাতে ঘুমের মধ্যে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

মুর্শিদাবাদ: মনুয়াকাণ্ডের ছায়া এবার ডোমকলে। ফের পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ! গ্রেফতার স্ত্রী। পেশায় নির্মাণকর্মী সইফুল ইসলাম কর্মসূত্রে থাকতেন কেরলে। বছর সতেরোর মেয়েকে নিয়ে ডোমকলের পঞ্চাননপুরের বাড়িতে একা থাকতেন স্ত্রী হাসিনা বিবি। পরিবারের দাবি,সম্প্রতি বাড়ি ফিরে সইফুল জানতে পারে, ভাইপো গোলাম রসুলের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। শুরু হয় দাম্পত্য কলহ। মঙ্গলবার সকালে উদ্ধার হয় সইফুল ইসলামের দেহ। মৃতের আত্মীয়দের অভিযোগ, দাম্পত্য কলহ চরমে ওঠার পরই ভাইপোর সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে স্ত্রী। সোমবার রাতে  ঘুমন্ত অবস্থাতেই সইফুল ইসলামকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে এদিন সকালে বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে সইফুল ইসলামের। বারাসতের হৃদয়পুরের মনুয়া মজুমদার তাঁর প্রেমিক অজিতকে দিয়ে খুন করায় স্বামী অনুপম বিশ্বাসকে। সেই ঘটনা চমকে দিয়েছে রাজ্যবাসীকে। হৃদয়পুরের সেই ঘটনার ছায়া পড়েছে জলপাইগুড়িতে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রী। একই রকম অভিযোগ উঠেছে হাওড়াতেও। এবার অভিযোগ ডোমকলে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে পাকড়াও করলেও এখনও অধরা প্রেমিক গোলাম রসুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget