এক্সপ্লোর

‘বাংলা হিংসার জায়গা নয়, এরাজ্যে দাঙ্গা করতে দেব না’, বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কটাক্ষ দিলীপের

পূর্ব মেদিনীপুর ও কলকাতা: বসিরহাটের অশান্তি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব থেকে অনুপ্রবেশ ইস্যুতে বিঁধলেন মোদী সরকারকেও। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বসিরহাটের অশান্তির প্রেক্ষিতে এখন তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা। বিজেপি যখন এই ঘটনাকে হাতিয়ার করে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে, তখন গেরুয়া শিবিরের উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাংলা হিংসার জায়গা নয়। এরাজ্যে দাঙ্গা করতে দেব না। দাঙ্গা পলিউশন, শান্তি সলিউশন। সব ধর্মকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব। সীমান্তবর্তী বসিরহাট অশান্ত হয়ে ওঠার পরই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বহিরাগতরা সীমান্ত পেরিয়ে এসে গন্ডগোল পাকিয়েছে। এদিনও ফের একই অভিযোগ তুলে কেন্দ্রের দিকে আঙুল তোলেন তিনি। বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে কেন্দ্র। বিএসএফ, এসএসবি। তাঁর প্রশ্ন, কী করে বহিরাগতরা এসে অশান্তি করল? পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিএসএফ কি খালি এখানে পাহারা দেয়? কোথাও সমস্যা নেই। যত সমস্যা এখানে। পোস্ট করার টাকা দিয়েছে। রাজ্য জমির ব্যবস্থা করেনি। অনুপ্রবেশের পাশাপাশি আরও একাধিক ইস্যুকে হাতিয়ার করে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সপ্তমে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কখনও টেনে আনেন স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডবের প্রসঙ্গ। বলেন, ওদের কাজ ভাগাভাগি, গোরক্ষার নামে তাণ্ডব। কখনও তোলেন চক্রান্তের অভিযোগ। বলেন, কেন রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করবে? জবাব চাই, জবাব দাও। কখনও আবার কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে। বলেন, উন্নয়নের সব কাজ রাজ্য করে, শুধু বিদেশে ঘুরে বেড়ানো ছাড়া কেন্দ্রের কোনও কাজ নেই। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও। দিলীপ ঘোষ বলেন, মোদী বিদেশ ঘুরছে। বিদেশ ঘোরা দেখে মমতারও সাধ হয়েছে। উনিও ঘুরছেন। কী লাভ হয়েছে সবাই দেখছে। অসমে বজরং দল মহিলাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমার কাছে একটা ছবি এসেছে বজরং দল অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ওদের দাত নখ বেরিয়ে এসেছে। এই ইস্যুতে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি-ও। দিলীপ ঘোষেোর পাল্টা, পুলিশের হাতে লাঠিও নেই বন্দুকও নেই। তাই হয়তো বন্দুক তুলে নিয়েছে। সব মিলিয়ে তৃণমূল-বিজেপি তরজা ঘিরে এখন তপ্ত রাজ্য রাজনীতির পরিসর।

সেরা শিরোনাম

News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

ভিডিও

Midnapore Medical College: ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget