এক্সপ্লোর

লক্ষ্য পঞ্চায়েত ভোট, সমবায় ও স্বনির্ভর গোষ্ঠীর উপর বাড়তি গুরুত্ব রাজ্যের, তৈরি হচ্ছে হাইপাওয়ার্ড কমিটি

কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজে বাড়তি গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ‘গ্রামীণ অর্থনীতি বিকাশে সমবায়ের ভূমিকা’ সংক্রান্ত আলোচনা সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সমবায় নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত হবে হাই পাওয়ার্ড কমিটি। তিনি বলেন, সমবায় ব্যবস্থায় বদল ঘটাব। এর জন্য একটি হাই পাওয়ার্ড কমিটি গঠন করা হবে। মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হবে এই কমিটি। ৬ মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীকে আরও ঋণ দেওয়ার উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। বলেন, এ বছর স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। ইতিমধ্যেই ৬১২ কোটি টাকা ঋণ দেওয়া হয়ে গিয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। আরও ২৬ লক্ষ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। এখনও বহু গ্রাম আছে যেখানে ব্যাঙ্ক পৌঁছয়নি। সেখানকার অর্থনীতি মূলত সমবায় সমিতির উপরই নির্ভরশীল। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ২৮ হাজার সমবায় সমিতি রয়েছে। যার মোট সদস্য সংখ্যা ৪৬ লক্ষ। এই ২৮ হাজার সমবায় সমিতির সঙ্গে ২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী যুক্ত। তাদের সদস্য সংখ্যা মোট ১৮ লক্ষ। এই ১৮ লক্ষের মধ্যে আবার ৮০ শতাংশই মহিলা। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীর উপর বাড়তি গুরুত্ব দিয়ে উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে গ্রামের মানুষের মন জয় করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget