এক্সপ্লোর

Covid19 Awareness: কোভিড সচেতনতায় পথে 'যমরাজ', মানুষকে দিলেন ধমক, হাতে তুলে দিলেন মাস্ক

মানুষকে বাঁচাতে পথে যম!

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মানুষকে বাঁচাতে পথে যম! মাস্ক না পরে কেউ বাইরে বেরোলেই রে-রে করে তেড়ে যাচ্ছেন তাঁর দিকে! ন্যায়দণ্ড কাঁধে নিয়ে করছেন তীব্র ভর্ত্‍‍সনা! পরক্ষণে আবার নিজে হাতেই তুলে দিচ্ছেন মাস্ক! বিশ্ব পরিবেশ দিবসের সকালে মানুষের প্রাণ বাঁচাতে যমের দৌড়ঝাঁপ দেখল হুগলির চন্দননগর।

কী দেশ, কী রাজ্য--দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও, দৈনিক মৃত্যুতে উদ্বেগ যেন কিছুতেই কমছে না। দেশে প্রতিদিন কমবেশি ৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। রাজ্যের সংখ্যাটা ১০০-র বেশি। মৃত্যু মিছিল দেখতে দেখতে ক্লান্ত দেশবাসী। 

আর এই পরিস্থিতিতে হঠাৎ রাজপথে নেমে এলেন সাক্ষাৎ যম! তবে শমনের সমন নিয়ে নয়। মহামারীতে নিজের দুয়োরে কাঁটা দিতেই হুগলির চন্দননগরে পথে নেমেছেন যমরাজ। 

ফরাসি ইতিহাসের শহরে গঙ্গা তীরবর্তী স্ট্র্যান্ড রোড বরাবর করোনা যুদ্ধে দেখা গেল তাঁকে। মানুষকে মাস্ক পরিয়ে প্রাণে বাঁচাতে তৎপর তিনি। 

যেখানেই দেখলেন কেউ মাস্ক পরেনি, সেখানেই দিলেন কড়া ধমক। পরে নিজে থেকেই মাস্ক তুলে দিলেন তাঁদের হাতে। 

যমরাজ হয়ে ঘুরে বেড়ানো যাত্রাশিল্পী শঙ্কর দাস জানালেন, মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ চেহারা নিলেও মাস্ক পরতে এখনও অনেকেরই অনীহা। তাঁদের সচেতন করতেই ন্যায়দণ্ড হাতে নিয়ে রাস্তায় নামা। 

হুগলির একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, করোনা সচেতনতায় শনিবার এভাবেই চলল প্রচার। শিল্পীদের তরফে স্ট্র্যান্ডরোডে একটি পথনাটিকা উপস্থাপনা করা হয়। 

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তাই মাস্কের পাশাপাশি পথচারীদের চারাগাছও বিলি করেন যমরাজ। 

এদিকে, বাংলায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ অব্যাহত। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ হাজার ৬৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

দৈনিক মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৮।  রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ পেরিয়ে গিয়েছে।  মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৬ হাজার ১৫২। 

রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৪ জন।  তবে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে গিয়েছে আটশোর নীচে। 

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। কলকাতায় মারা গেছেন ২৩ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget