এক্সপ্লোর

Cyclone Yaas: আজ পরিণত হবে অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ে, কাল ভোরে স্থলে আছড়ে পড়তে পারে ইয়াস

মঙ্গলবার সকালে দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস।  মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়।  আজই তা অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হবে।  

আগামীকাল ভোরে তা আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে বালেশ্বরের কাছাকাছি এলাকা দিয়ে যাওয়ার কথা ঘূর্ণিঝড়ের।

গতবছরের ২০ মে এরাজ্যের ওপর আছড়ে পড়া আমফানের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ইয়াসের ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুরে একই গতিতে ঝড় বইতে পারে। 

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালেই তা আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মাঝখানে বালেশ্বরের কাছে স্থলভাগে, যাকে বলে ল্যান্ডফল।

ল্যান্ডফলের জায়গা অর্থাৎ বালেশ্বর থেকে দিঘার দূরত্ব ১০০ কিলোমিটার। সাগরের দূরত্ব ১২০ কিলোমিটার। কলকাতার দূরত্ব ২০০ কিলোমিটার। 

এর প্রভাবে গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।  

পূর্ব মেদিনীপুরে আগামীকাল ভোরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।  

মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে।   ওই সময় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।  

গতবছরের ২০ মে এরাজ্যের ওপর আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান।  তার ঝাপটায় তছনছ হয়ে গেছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা।  সে ছিল এক বুধবার। একবছর পর সেই মে মাসের এক বুধবারেই আসছে ঘূর্ণিঝড় ইয়াস। 

উপকূলবর্তী বহু এলাকায় আমফানের ক্ষত একবছর পরও টাটকা। তার মধ্যে ইয়াস আবার কী তাণ্ডব খেলবে? দুরুদুরু বুকে তারই অপেক্ষা করছে গোটা বাংলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget