এক্সপ্লোর

Failed in Examination: ছেলে ফেল করেছে বোর্ডের পরীক্ষায়, 'মনোবল বাড়াতে' কেক কেটে সেলিব্রেশন করলেন মা-বাবা !

Karnataka News: ৬০০- র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর মাত্র ২০০। ৬টি বিষয়েই ফেল করেছেন তিনি। পেয়েছেন মাত্র ৩২ শতাংশ নম্বর।

Failed in Examination: পরীক্ষায় ফেল করা মানেই জীবন শেষ নয়। একবার অকৃতকার্য হলেও, সুযোগ পেলে ভাল ফল করার সম্ভাবনা থাকে। তবে ছেলেমেয়ে পরীক্ষায় ফেল করলে সাধারণত বাড়িতে বকাঝকা কিংবা মারধরেরই চল রয়েছে আমাদের সমাজে। হাতেগোনা খুব কম ক্ষেত্রেই দেখা যায় ফেল করা পরীক্ষার্থীর পাশে দাঁড়ান অভিভাবক এবং অন্যান্যরা। তবে ছেলে পরীক্ষায় ফেল করলে মা-বাবা যে রীতিমতো সেলিব্রেশনের মুডে জমাটি উদযাপন করতে পারেন, তা সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে না এলে বিশ্বাসই হতো না। 

দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ফেল করেছেন কর্নাটকের ছাত্র অভিষেক চোলাছাগুড্ডা। কর্নাটকের বাগালকোটের বাসাভেশ্বর ইংরেজি মিডিয়ামের পড়ুয়া অভিষেক। ৬০০- র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর মাত্র ২০০। ৬টি বিষয়েই ফেল করেছেন তিনি। পেয়েছেন মাত্র ৩২ শতাংশ নম্বর। স্বভাবতই এমন রেজাল্টের পর অভিষেকের সঙ্গে ভাল আচরণ করেননি তাঁর বন্ধুরা। সবাই মজা করেছেন অভিষেককে নিয়ে। তাঁর ফেল করা নিয়ে, এত কম নম্বর পাওয়া নিয়ে ব্যাঙ্গ করেছেন সকলে। কিন্তু এই পরিস্থিতিতে অভিষেকের পাশে দাঁড়িয়েছেন তাঁর মা-বাবা। ছেলে ফেল করেছে বলে তাঁকে মারধর কিংবা বকাঝকা করেননি তাঁরা। বরং কেক কেটে করেছেন সেলিব্রেশন। 

অভিষেকের মা-বাবার জানিয়েছেন, ছেলে যাতে পরীক্ষায় পাশ করতে না পেরে, ভেঙে না পরে, তার মনোবল বজায় রাখার জন্যই এই সেলিব্রেশন করা হয়েছে। ছেলেকে তাঁরা বলেছেন, 'তুমি পরীক্ষায় ফেল করতে পারো। তবে জীবনে নয়। তুমি আবারও চেষ্টা করে সফল হতে পারো।' মা-বাবার এই পদক্ষেপে আবেগপ্রবণ ছেলেও। অভিষেক বলছেন, ' আমি ফেল করার পরেও আমার পরিবার উৎসাহ দিয়েছে আমায়। আবার পরীক্ষা দেব আমি। পাশ করব এবং জীবনে সফল হবো।' 

সাধারণত দেখা যায় পরীক্ষায় ফেল করলে পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, বলা ভাল সমাজের চাপে, 'কে কী বলবে' এই ভেবে অনেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে মা-বাবার থেকে বকা কিংবা মারধর খেয়ে আত্মহত্যা করেছে সন্তান। কিংবা পরীক্ষায় ফেল করছে বলে বন্ধুবান্ধব বা অন্যান্যদের থেকে এত ব্যাঙ্গের শিকার হয়েছে ওই পড়ুয়া যে তাঁর আর বেঁচে থাকার ইচ্ছেটাই হয়নি। ফলে অল্প বয়সেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাঁরা। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগেই নিজেদের শেষ করে দিয়েছে। অভিষেকের সঙ্গে যেন এমন কোনও কিছু না ঘটে, সেই জন্যই ছেলের আত্মবিশ্বাস বজায় রাখতে, ছেলে ফেল করার পরেও কেক কেটে উদযাপন করেছেন তাঁরা। 

সেরা শিরোনাম

Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget