এক্সপ্লোর

হলদিয়ায় মা-মেয়ে খুনে অভিযুক্ত সাদ্দামের সঙ্গে মিছিলে হেঁটেছেন শুভেন্দু! পোস্টার বামেদের, ছিঁড়ে দিল তৃণমূল

বামেরা জানিয়েছে, তাদের মহিলা সমিতি এই পোস্টারগুলি সেঁটেছে। যেটা সত্যি সেটাই তুলে ধরা হয়েছে।

ঋত্বিক প্রধান,পূর্ব মেদিনীপুর: এগরায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হলদিয়ায় মা-মেয়ে খুনে অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেনের মিছিলে হাঁটার ছবি দিয়ে পোস্টার সাঁটাল বামেরা। তৃণমূল কর্মীরা পোস্টারগুলি ছিড়ে দিলে এ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। হলদিয়ায় মা-মেয়ে খুনে অন্যতম অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেন এখন রয়েছে জেল হেফাজতে। বিরোধীরা অভিযোগ করেছে, সাদ্দামের সঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার তাঁর সঙ্গে শুভেন্দুর ছবি সহ পোস্টার পড়ল এগরায়। বামেদের দেওয়া পোস্টারে দেখা যাচ্ছে, মিছিলে হাঁটছেন শুভেন্দু। আর ঠিক তাঁর পাশেই রয়েছে জোড়া খুনে অভিযুক্ত প্রোমোটার সাদ্দাম। পোস্টারে লেখা হয়েছে, হলদিয়াতে মা-মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যাকারী সাদ্দাম হোসেন মন্ত্রীর সঙ্গে। দেখুন শয়তানটা আসলে কে। আজ সকালে এই পোস্টার দেখার পর থেকেই শোরগোল পড়ে যায় এলাকায়। পোস্টারগুলো ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। বামেরা জানিয়েছে, তাদের মহিলা সমিতি এই পোস্টারগুলি সেঁটেছে। যেটা সত্যি সেটাই তুলে ধরা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আগে সাধারণ মানুষ নিজেদের কথা বলতে পারত না। এখন পারছে। তাই সাহস করে পোস্টার দিচ্ছে। যদিও তৃণমূলের দাবি, পুরভোটের মুখে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা বলেছেন, সুর্যকে যেমন কালিমালিপ্ত করা যায় না, তেমনই শুভেন্দু। তাঁকে বদনাম করার চেষ্টা সফল হবে না। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

সেরা শিরোনাম

Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
West Bengal News Live Updates: ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
Bus Accident: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget