এক্সপ্লোর

Sulabh Founder: স্বাধীনতা দিবস পালনের সময় বুকে ব্যথা, প্রয়াত সুলভ শৌচালয়ের রূপকার বিন্দেশ্বর পাঠক

Sulabh Founder Death: পতাকা উত্তোলন করার সময়েই আচমকাই অসুস্থবোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় দিল্লির এইমসে।

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসেই (Independence Day) না ফেরার দেশে পাড়ি দিলেন ‘সুলভ শৌচালয়ের’ প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (Bindeshwar Pathak)। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে পতাকা উত্তোলন করার সময়েই আচমকাই অসুস্থবোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় দিল্লির এইমসে। চিকি‍ৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয়েছে অশীতিপর সমাজকর্মীর।           

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

১৯৪৩ সালের ২ এপ্রিল বিহারের হাজিপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন বিন্দেশ্বর পাঠক। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে সমাজ বদলের স্বপ্ন দেখতেন বিন্দেশ্বর পাঠক। ১৯৬৮ সালে বিহার সরকারের পক্ষ থেকে গান্ধি জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্য হিসেবে কিছু মানুষের জীবনের অসহনীয় যন্ত্রণা সম্পর্কে সম্যক অবহিত হন। প্রকাশ্যে শৌচকর্ম বন্ধে অর্থাৎ প্রকাশ্যস্থানে মল-মূত্র ত্যাগ বন্ধের উদ্দেশে ১৯৭০ সালে গড়ে তোলেন সুলভ আন্তর্জাতিক সমাজসেবা সংস্থা। আর ওই সংস্থার উদ্যোগেই ১৯৭৩ সালে বিহারের আরা পুরসভায় প্রথম তৈরি হয়েছিল সুলভ শৌচালয়। ওই শৌচালয় গড়তে বিন্দেশ্বর পাঠককে মাত্র ৫০০ টাকা বরাদ্দ করেছিলেন পুর কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, বিপ্লবী থেকে সাধক, কারাকক্ষের অত্যাচার সহ্য করেই জীবনদর্শন বদলেছিলেন ঋষি অরবিন্দ

বিহারের আরা পুরসভার সুলভ শৌচালয়ের কথা ক্রমেই ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। গত পাঁচ দশকে দেশের প্রতিটি কোণে গড়ে উঠেছে সুলভ শৌচালয়। প্রায় ১৫ লক্ষ সুলভ শৌচালয় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেশজুড়ে। খোলা জায়গায় শৌচকর্ম বন্ধে তাঁর উদ্যোগ গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল। রেলের স্বচ্ছ মিশন অভিযানেরও অন্যতম পথিকৃ‍ৎ ছিলেন বিন্ধেশ্বর পাঠক। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০০৩ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়।

তিনি দেশ জুড়ে অসংখ্য সুলভ শৌচালয় তৈরি করান। দেশের বিরাট অংশের মানুষের শৌচালয় তৈরির আর্থিক ক্ষমতা নেই। ফলে তাঁদের কথা ভেবেই তাঁর এই উদ্যোগ। তিনি প্রায় ৫৪ মিলিয়ন সুলভ শৌচালয়, ১.৩ মিলিয়ন বাড়ির জন্য শৌচালয় তৈরি করার উদ্যোগ নেন এছাড়াও মানবাধিকার, পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষাদান করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমাজকর্মী বিন্ধেশ্বর পাঠকের মৃত্যুতে শোকের ছায়া সংগঠনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget