এক্সপ্লোর

Covid Doctors: ৭-৮ মাস কোভিড-১৯ রোগীদের চিকিত্সায় যুক্ত ডাক্তারদের বিশ্রাম দেওয়া হোক, কেন্দ্রকে ভেবে দেখতে বলল সুপ্রিম কোর্ট

এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল, প্রকাশ্য স্থানে ফেস মাস্ক পরার কোভিড-১৯ সংক্রান্ত গাইডলাইন লোকজন লঙ্ঘন করছে, সামাজিক দূরত্ববিধি সংক্রান্ত নিয়মকানুনও মানছে না। করোনাভাইরাস সংক্রমণ রোধে লোকজন যাতে কঠোরভাবে নিয়ম মেনে চলে, তা নিশ্চিত করতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও তিরজ্স্কার করে শীর্ষ আদালত, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকেও সুপারিশ পাঠাতে বলে যাতে এইসব গাইডলাইন রূপায়ণে যথাযথ নির্দেশ জারি করা যায়।

নয়াদিল্লি: গত সাত-আট মাস ধরে একটানা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিত্সা করে চলা ডাক্তারদের সাময়িক রেহাই দেওয়া যায় কিনা, কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলল সুপ্রিম কোর্ট। করোনাভাইরাস আক্রান্তদের সঠিক চিকিত্সা ও হাসপাতালে করোনায় মৃতদের দেহ যথেষ্ট মর্যাদা সহকারে শেষকৃত্যের ব্যাপারে এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর এস রেড্ডি ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ ডাক্তারদের সাময়িক বিশ্রাম দেওয়ার সুপারিশ খতিয়ে দেখতে বলেছে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। তাঁকে বেঞ্চ বলে, গত সাত-আট মাস ধরে ডাক্তাররা কোনও বিরতি পাননি, লাগাতার কাজ করেই চলেছেন। আপনারা এই নির্দেশ মেনে ভেবে দেখুন, ওঁদের কিছুটা বিরতি দেওয়া যায় কিনা। এটা খুবই যন্ত্রণাময়, ওঁদের মানসিক স্বাস্থ্য়ের ক্ষতি হচ্ছে। মেহতা বেঞ্চকে আশ্বস্ত করে বলেন, সরকার কোভিড-১৯ ডিউটিতে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের সাময়িক বিরতি দেওয়ার প্রস্তাব বিবেচনা করবে। এছাড়া বেঞ্চ গুজরাত সরকার মাস্ক না পরায় প্রায় ৯০ কোটি টাকা জরিমানা ধার্য্য করলেও কোভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে সঠিক ব্যবহার, আচরণ সংক্রান্ত গাইডলাইন মানতে লোকজনকে বাধ্য করতে না পারায় বিস্ময় প্রকাশ করে। মেহতা বলেন, ৫০০ কোটি টাকা ধার্য্য করা হয়েছে মাস্ক না পরার মোকাবিলা করতে নয়। বেঞ্চ বলে, মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার বিধি রূপায়ণের কী হবে। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল, প্রকাশ্য স্থানে ফেস মাস্ক পরার কোভিড-১৯ সংক্রান্ত গাইডলাইন লোকজন লঙ্ঘন করছে, সামাজিক দূরত্ববিধি সংক্রান্ত নিয়মকানুনও মানছে না। করোনাভাইরাস সংক্রমণ রোধে লোকজন যাতে কঠোরভাবে নিয়ম মেনে চলে, তা নিশ্চিত করতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও তিরজ্স্কার করে শীর্ষ আদালত, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকেও সুপারিশ পাঠাতে বলে যাতে এইসব গাইডলাইন রূপায়ণে যথাযথ নির্দেশ জারি করা যায়। গুজরাত হাইকোর্ট মাস্ক না পরায় হাতেনাতে ধরা পড়া লোকজনকে শাস্তি হিসাবে কোভিড-১৯ চিকিত্সা কেন্দ্রে রোগীদের সেবা করার যে নির্দেশ দিয়েছিল, তার ওপর আগেই স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget