এক্সপ্লোর

SC On CJP: CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহার করতে বলল দেশের শীর্ষ আদালত, 'সুপ্রিম' নির্দেশ শুনে মিষ্টিমুখ 'ককরোচ'দের

Supreme Court On CJP: CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহারের নির্দেশ, ছাত্র আন্দোলন সংক্রান্ত সমস্ত FIR প্রত্যাহার করতে বলল আদালত

নয়াদিল্লি: 'সুপ্রিম' নির্দেশে স্বস্তি ফিরল ককরোচদের। CJP-র বিরুদ্ধে সমস্ত FIR প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের । ছাত্র আন্দোলন সংক্রান্ত সমস্ত FIR প্রত্যাহার করতে বলল আদালত। স্ব সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আন্দোলন প্রত্যাহার করেছে CJP। ৫ সেপ্টেম্বর যন্তর মন্তরে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে সমস্ত রাজ্যে দায়ের করা FIR তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।  রাজ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া বন্ধ করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন, হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

"এটা দেশের যুব সম্প্রদায়ের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত..", সুপ্রিম কোর্টের নির্দেশের পর কী বললেন সিজেপি নেতা সৌরভ দাস ?

সিজেপি নেতা সৌরভ দাস বলেছেন, সুপ্রিম কোর্ট আজ, ১৪২ এর পাওয়ার ব্যবহার করে, সমস্ত এফআইআর..শুধু দিল্লি, অসম, পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের রাজ্যের সিজেপি কর্মীদের বিরুদ্ধে  দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা দেশের জন্য, দেশের যুব সম্প্রদায়ের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। সুপ্রিম কোর্ট নির্দেশে, এটাও লিখেছে, একটি পৃথক এফআইআর ফাইল হবে দিল্লি। যেখানে কিছু দুষ্কৃতী চিহ্নিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত জারি থাকবে।' সেই সঙ্গে তিনি জানান, ৫ সেপ্টেম্বরের যন্তর মন্তরের আন্দোলন কর্মসূচিও প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি।' 'সুপ্রিম' নির্দেশের পর মিষ্টিমুখ করলেন সিজেপি কর্মীরা, সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা পিটিআই।  

২০ জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা

গত ২০ জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গতমাসে। বিশৃঙ্খলা ঠেকাতে সকাল থেকেই কার্যত পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয় যন্তরমন্তর থেকে সংসদ ভবনের পথ। নয়াদিল্লি জুড়ে জারি করা হয় BNS-এর ১৬৩ ধারা। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছিল, ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচির জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। এরমধ্যেই,পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে পৌঁছে গিয়েছিল আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় ছোড়া হয়েছিল কাঁদানে গ্যাস। এমনকি পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে এনেছিলেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবের দাবিতে, অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখিয়েছিল বিরোধীরা। 

 

 

 

Advertisement

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Advertisement

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget