এক্সপ্লোর

Supreme Court: মায়ের পরিচয়ের ভিত্তিতে মেয়েকে SC সার্টিফিকেট দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের, আইন কি পাল্টাবে?

Supreme Court on SC Certificate: গত ৮ ডিসেম্বর প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই রায় দিয়েছে।

নয়াদিল্লি: মায়ের পরিচয়ের ভিত্তিতে মেয়েকে তফসিলি জাতির শংসাপত্র পাওয়ার অধিকারী বলে জানাল সুপ্রিম কোর্ট। মেয়েটির বাবা তফসিলি জাতি নন। কিন্তু মায়ের পরিচয়ই এক্ষেত্রে যথেষ্ট বলে জানাল দেশের সর্বোচ্চ আদালত। এর আগে মাদ্রাজ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করা হয়নি। জাতি শংসাপত্র নিয়ে বিস্তর ওজর-আপত্তি রয়েছে। কিন্তু তার জন্য মেয়েটির শিক্ষায় যাতে কোনও বাধা না আসে, তার উপরই জোর দিয়েছে আদালত। (Supreme Court on SC Certificate)

গত ৮ ডিসেম্বর প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই রায় দিয়েছে। শুনানি চলাকালীন CJI প্রশ্ন তোলেন, “সময় পাল্টাচ্ছে। মায়ের জাত কেন অনুসৃত হবে না?” এই প্রথম এমন কোনও বিষয় নিয়ে সরাসরি কোনও মন্তব্য করলেন CJI সূর্যকান্ত।  আদালতের এই রায়ে আইনি বিবাদের নিষ্পত্তি না হলেও, বংশপরিচয়ের নিরিখে, সামাজিক পরিবেশের নিরিখে জাতপাত সংক্রান্ত যত মামলা রয়েছে, তাতে নতুন দিশা মিলল। (Supreme Court)

 যে মামলায় এই নির্দেশ দিল আদালত, সেটি নতুন কোনও মামলা নয়। পুদুচ্চেরীর বাসিন্দা এক মহিলা নিজের দুই মেয়ে ও এক ছেলের তফসিলি জাতি শংসাপত্র বানানোর জন্য আবেদন জানান তহসিলদারকে। তাঁর যুক্তি ছিল, বিয়ের পর থেকে তাঁর বাপের বাড়িতেই রয়েছেন স্বামী। ওই মহিলা নিজেকে ‘আদি দ্রাবিড়’ সম্প্রদায়ের মানুষ বলে পরিচয় দেন। মাদ্রাজ হাইকোর্ট থেকে সেই মামলা এসে পৌঁছয় শীর্ষ আদালতে। আর তাতেই মহিলার পরিচয়ের ভিত্তিতেই তাঁর মেয়ের জাতি শংসাপত্র তৈরিতে অনুমতি দেওয়া হল। আদালতের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তফসিলি জাতির কোনও মহিলা যদি উচ্চজাতের কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে তাঁদের সন্তানও মায়ের জাতি পরিচয়ের ভিত্তিতে শংসাপত্র পেতে পারবে।

দেশের আইন অনুযায়ী, অনুচ্ছেদ ১৫ এবং ১৬ তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থাগ্রহণের ক্ষমতা প্রদান করে। কিন্তু কাদের তফসিলি জাতি ও উপজাতি হিসেবে গণ্য করা হবে, তার হিসেব মোটেও সোজা নয়। বরং অনুচ্ছেদ ৩৪১ এবং ৩৪২-এর আওতায় রাষ্ট্রপতির নির্দেশানুসারে পৃথক তালিকা বরাদ্দ হয় প্রত্যেক রাজ্যের জন্য়। সরকারি নীতি অনুসারে, এতকাল বাবার জাতি পরিচয়ই সন্তানের ক্ষেত্রে কার্যকর হয়েছে। পুরনো সার্কুলারে এর উল্লেখ রয়েছে এবং হিন্দু রীতিনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।  

২০০৩ সালে পুনীত রাই বনাম দীনেশ চৌধরি মামলায় সুপ্রিম কোর্টও জানায়, নথিবদ্ধ আইন না থাকলে বাবার জাতি পরিচয়ই সন্তানের জাতি পরিচয় হয়ে উঠবে। তবে সংরক্ষণ আইন এবং ব্যক্তিগত আইন পৃথক বিষয়। সামাজিক সুবিধা-অসুবিধার প্রশ্ন জড়িয়ে রয়েছে এর সঙ্গে। সংবিধানের অনুচ্ছেদ ৩৯ এবং ৪৬-এ সমাজের প্রান্তিক মানুষদের স্বার্থরক্ষার কথা বলা হয়েছে। সেখানে জাতি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনও সম্পদ হিসেবে স্বীকৃত নয়।

ভারতীয় সংস্কৃতিতে এযাবৎ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিয়ের পর স্বামীর গোত্রই হয়ে ওঠার চল থেকেছে। যদিও তার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। মহিলারা সন্তানের জাতি নির্ধারণ করতে পারেন কি না, উঠেছে সেই প্রশ্নও। বিশেষ করে সামাজিক পরিবেশের কথা উঠে এসেছে বার বার। তা সত্ত্বেও বাবার জাতি পরিচয়ে সন্তানের বেড়ে ওঠার চল আজও রয়েছে। যদিও এটি একটি ধারণা ব্যাতীত অন্য কিছু নয় বলে আগেও জানিয়েছে আদালত। তবে ১৯৬৪ সালের ৫ মার্চ এবং ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারির প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশনে বলা হয়েছিল, বাবার জাতের নিরিখেই শংসাপত্র প্রাপ্য ছেলেমেয়েদের। পাশাপাশি, নাগরিক পরিচয়, কোন রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, কোন পরিস্থিতিতে বসবাস, তাও গ্রাহ্য হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget