এক্সপ্লোর

Supreme Court: ‘ভোট এলেই বিনামূল্যে রেশন, নগদের ঘোষণা’, খয়রাতির রাজনীতিতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট

Supreme Court on Freebies before Election: বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা মিলছে বলে মানুষ আর পরিশ্রম করতে চাইছেন না বলে মত শীর্ষ আদালতের।

নয়াদিল্লি: নির্বাচনের এলেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটে নেতা-নেত্রীদের মুখে। একের পর এক জনমোহিনী প্রকল্পের ঘোষণা হতেই থাকে। বিনামূল্য বিদ্যুৎ, বিনামূল্যে রেশন থেকে হাতে হাতে নগদ টাকা দেওয়ার ঘোষণা করতে হিড়িক পড়ে যায় রাজনৈতিক দলগুলির মধ্যে। সেই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিনামূল্যে রেশন থেকে হাতে নগদ টাকা মিলছে বলে মানুষ আর পরিশ্রম করতে চাইছেন না বলে মত শীর্ষ আদালতের।

বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চ এই মন্তব্য করেছে। শহরাঞ্চলে গৃহহীন মানুষের মাথার উপর আশ্রয় না থাকা নিয়ে একটি মামলার শুনানি চলছিল। সেখানে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমনী জানান, শহরাঞ্চলকে দারিদ্রমুক্তি করতে চেষ্টা চালাচ্ছে সরকার। শহরের দরিদ্র, গৃহহীন মানুষের মাথার উপর ছাদ গড়ে তুলতে, তাঁদের অন্য় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। (Politics of Freebies)

এতেই অসন্তোষ  প্রকাশ করেন বিচারপতি গাভাই। তিনি বলেন, "ভোট এলেই বিনামূল্যে রেশন, টাকা দেওয়ার ঘোষণা হয়। দুর্ভাগ্যের বিষয় যে এসবের জেরে মানুষ পরিশ্রম করতে চান না। বিনামূল্যে রেশন এসে যাচ্ছে, কাজ না করে টাকাও এসে যাচ্ছে হাতে।  এসবে না গিয়ে দরিদ্র মানুষদের সমাজের মূলস্রোতে শামিল করলে আরও ভাল হয়। এর ফলে তাঁরাও দেশের উন্নয়নে শামিল হতে পারেন। আমরা কি পরজীবী শ্রেণি তৈরি করছি না?" শহরের গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা কবে হবে, তা জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয় আদালত। ছ'সপ্তাহ পর ফের এ নিয়ে শুনানি হবে। 

নির্বাচনের আগে জনমোহিনী প্রকল্পের ঘোষণা নিয়ে এর আগেও কড়া মন্তব্য করেছিল আদালত। অন্য একটি মামলায় বিচারপতি গাভাই জানান, আদালতের বিচারপতিদের বেতন, পেনশন বাকি রয়ে যাচ্ছে। অথচ রাজনৈতিক দলগুলি খয়রাতির ঘোষণা করে চলেছে। অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের আবেদনের শুনানিতে ওই মন্তব্য করেন বিচারপতি গাভাই। তিনি পরিষ্কার বলেন, "খয়রাতি এবং জনকল্যাণের মধ্যে ফারাক আছে। বিচারপতিদের টাকা দেওয়ার কথা উঠলে অর্থনৈতিক সঙ্কটের কথা জানানো হয়। কিন্তু নির্বাচনের সময় 'লড়কি বহিন'-এর মতে প্রকল্পের ঘোষণা শুনতে পাই। নির্বাচনে জিততে দিল্লিতেই ২১০০, ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা হচ্ছে।"

বাড়ির মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার ঘোষণা হালফিলে তৃণমূলের হাত ধরেই শুরু হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ওই প্রকল্পের আওতায় বাড়ির মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হতো, পরে তা বাড়িয়ে করা হয় ১০০০ টাকা। তফসিলি জাতি, জনজাতিরা আবার বেশি পান, ১২০০ টাকা করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সেই বরাদ্দ বাড়ানোর কথা শোনা যাচ্ছে। বিজেপি আবার জানিয়েছে, তৃণমূল যদি ১৫০০ টাকা দেয়, তারা ক্ষমতায় এলে ৩০০০ করে দেবে। 

দেশের অন্য রাজ্যগুলিতেও একই ছবি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং দিল্লি, নির্বাচনে জিততে প্রত্যেক রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠেছে খয়রাতি। সেই আবহেই ফের তা নিয়ে অসন্তোষ প্রকাশ করল আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget