এক্সপ্লোর

Supreme Court:আদানি-প্রসঙ্গে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আগামীকাল

Adani Controversy:আদানি-প্রসঙ্গে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবিতে আর্জি গ্রহণ করল সর্বোচ্চ আদালত।

নয়াদিল্লি: আদানি-প্রসঙ্গে (adani controversy) হিন্ডেনবার্গ (hindenburg) রিপোর্ট নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে (supreme court hearing) শুনানি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবিতে আর্জি গ্রহণ করল সর্বোচ্চ আদালত। এ নিয়ে বেশ কিছু আর্জি আগেই তালিকাভুক্ত হয়েছিল। সেই সব মামলার শুনানি একসঙ্গে আগামীকাল হবে, জানাল সুপ্রিম কোর্ট। 

প্রেক্ষাপট...
হিন্ডেনবার্গ আসলে একটি আর্থিক গবেষণা সংস্থা। আর তাদের রিপোর্টেই গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে।ন্যাথান অ্যান্ডারসন নামে এক ব্যক্তি হিন্ডেনবার্গ সংস্থাটি তৈরি করেন। ইক্যুয়িটি, ক্রেডিটের মতো বিষয়গুলি নিয়ে গবেষণা করে এই সংস্থা।সংস্থাটির রিপোর্টে, আদানি গোষ্ঠীর ৭টি লিস্টেড কোম্পানির 'ভ্যালুয়েশন' এবং বিপুল ঋণভার নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করা হয়।এর পরই শুরু বিপর্যয়। ফোর্বস একসময়ে গৌতম আদানিকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বিতর্কের ধাক্কায় সেই শিরোপা হাতছড়া আদানি-গোষ্ঠীর কর্নধারের।যদিও এই রিপোর্টকে ভিত্তিহীন বলে বিবৃতি জারি করেছে আদানি গোষ্ঠী।তাদের বক্তব্য, ভিত্তিহীন দাবিদাওয়ার উপরই এই ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে এই ইস্যুতে সংসদ অচল করেছেন বিরোধীরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানান ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।

আদানি-প্রশ্নে আক্রমণ...
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগে সরাসরি সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করেন রাহুল। বলেন, “আগে আদানির বিমানে ঘুরে বেড়াতেন প্রধানমন্ত্রী মোদি। এখন মোদিজির বিমানে ঘুরে বেড়ান আদানি। আগে গুজরাতেই হতো, এখন ভারত তথা গোটা বিশ্বে হয়ে চলেছে। বিগত ২০ বছরে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি-কে কত টাকা দিয়েছে আদানি?” উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আদানির বিমান এবং হেলিকপ্টারে চেপে মোদি প্রচার সারেন বলে আগেও সরব হয়েছেন বিরোধী শিবিরের নেতৃত্ব। এমনকি বিজয়ী হওয়ার পর দিল্লিতে তাঁকে নামতে দেখা গিয়েছিল যে বিমান থেকে, তার গায়েও আদানি গোষ্ঠীর নাম ও প্রতীক আঁকা ছিল। সেই নিয়ে আগেও একাধিক বার প্রশ্নের মুখে পড়েছেন মোদি। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে সুর চড়ান রাহুল। পরে তার জন্য কংগ্রেস সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনে বিজেপি। পাশাপাশি, দেশজুড়ে জল্পনা দানা বাঁধে আদানিকাণ্ডের প্রভাব ভারতীয় অর্থনীতিতে তো? দেশজোড়া হইচইয়ের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য দাবি করেন, এমন কিছুই হয়নি।

আরও পড়ুন:ভারতীয় স্পিনারদের দাপটে ১৭৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget