এক্সপ্লোর

Jet Airways Liquidation: সব আশা শেষ, আর আকাশে উড়বে না Jet Airways, সম্পত্তি বিক্রির নির্দেশ দিল আদালত

Jet Airways Crisis: আদালতের সাফ বক্তব্য, "এছাড়া আর রাস্তা নেই।"

নয়াদিল্লি: আকাশে ফের ওড়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল। এবার Jet Airways-এর সম্পত্তি বিক্রির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ বক্তব্য, "এছাড়া আর রাস্তা নেই।" ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের তরফে এর আগে Jet Airways-কে উজ্জীবিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পূর্ণ ঋণ পরিশোধ না করলেও, যাতে মালিকানা হস্তান্তর করা যায়, তার সপক্ষে সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। (Jet Airways Liquidation)

সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদ ১৪২ ধারা প্রয়োগ করে এদিম Jet Airways-এর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, ঝুলে থাকা ওই মামলায় 'সম্পূর্ণ ন্যায়' যাতে মেলে, তার জন্যই সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করেছে আদালত। পাঁচ বছর আগে যেখানে সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছিল, এত দিনেও কেন তার প্রয়োগ হল না, আজ তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত। ঘটনাক্রমকে 'অদ্ভুত এবং উদ্বেগজনক' বলে উল্লেখ করা হয়। আদালত বলে, "Jet Airways-এর সম্পত্তি বিক্রি ছাড়া আর রাস্তা নেই।" (Jet Airways Crisis)

রায় দিতে গিয়ে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তা প্রয়োগ করা যেহেতু আর সম্ভব নয়, তাই সম্পত্তি বিক্রিতে বিনিয়োগকারীদেরও রাখতে হবে, শেষ অবলম্বন হিসেবে।" বিচারপতি জেবি পার্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রও ওই বেঞ্চে ছিলেন।  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ যারা সংস্থাকে ঋণ দিয়েছিল, তাদেরও এতে যুক্ত করতে বলা হয়েছে।

আদালত জানিয়েছে, বিমান সংস্থার সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত বিনিয়োগকারী, ঋণদাতা এবং সাধারণ কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখেই। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল মালিকানা হস্তান্তরের যে প্রস্তাব এনেছিল, তার বিরুদ্ধে আদালতে যান ঋণদাতারা। কনসর্টিয়াম দেনা ৩৫০ কোটির পরিশোধ করতে পারেনি যেখানে, সেখানে মালিকানা হস্তান্তর কী করে সম্ভব, প্রশ্ন তোলেন তাঁরা। Jet Airways-এর মালিকানা Jalan-Karlock Consortium-এর (JKC) হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ট্রাইবুনাল। যে ৪ হাজার ৭৮৩ কোটি টাকার দেনা রয়েছে, তার প্রথম কিস্তি হিসেবে ৩৫০ কোটি দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু সেই টাকা মেলেনি বলে অভিযোগ করেন বিনিয়োগকরারীরা। 

বেশ কিছু বছর ধরেই উড়ান বন্ধ Jet Airways-এর। কেন্দ্রের তরফে ওই সংস্থাকে ফের চাঙ্গা করার বার্তা দেওয়া হলেও, এত বছরে সেই কাজ এগোয়নি। এমন পরিস্থিতিতে ঋণদাতাদের কমিটির নেতৃত্বে থাকা SBI জানায়, সংস্থাক পুনরায় উজ্জীবীত করার পরিকল্পনা মোটেই লাভজনক নয়। ট্রাইবুনালের প্রস্তাবেরও তীব্র সমালোচনা করে তারা। এবছর জানুয়ারি মাসে JKC-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, SBI এবং তদের যৌথ এসক্রো অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা জমা করতে হবে। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলেও জানায় আদালত। কিন্তু সেই টাকা জমা পড়েনি বলে অভিযোগ।

দেনার দায়ে ধুঁকতে ধুঁকতে ২০১৯ সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করে Jet Airways. সেবছর এপ্রিল মাস থেকে থেকে উড়ান বন্ধ রয়েছে। দু'বছর পর JKC, সংযুক্ত আরব আমিরশাহি নিবাসী ভারতীয় মুরারি জালান এবং বিদেশি সংস্থা Kalrock Capital Partners Limited-এর মাধ্যমে ফ্রোরিয়াব ফ্রিৎশক, যিনি Jet Airways-এর অংশীদারও, তিনি সংস্থার মালিকানা দাবি করেন। সেই মতো নজরদারি কমিটি গঠিত হয়। কিন্তু বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া বার বার আটকে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget