এক্সপ্লোর

Supreme Court: ত্রিপুরায় পুরভোট স্থগিত নিয়ে তৃণমূলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Supreme Court On Tripura Election: ত্রিপুরার (Tripura) রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে নিরাপত্তা (Security) পরিস্থিতি নিয়ে কাল সকালের মধ্যে ডিজিপি, আইজিপিকে বৈঠকের নির্দেশ সুপ্রিম কোর্টের।

কলকাতা: পুরভোট (Municipal Election) স্থগিতের তৃণমূলের (TMC) আর্জি খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। ত্রিপুরার (Tripura) রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের নির্দেশ দিল শীর্ষ আদালত। নিরাপত্তা (Security) পরিস্থিতি নিয়ে কাল সকালের মধ্যে কমিশনের সঙ্গে ত্রিপুরার ডিজিপি, আইজিপিকে বৈঠকের নির্দেশ। ত্রিপুরায় অবাধ-শান্তিপূর্ণ ভোট নিয়ে এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, “অবাধ ভোটের জন্য আরও বাহিনী প্রয়োজন কিনা, তা নিয়ে কথা বলতে নির্দেশ অবাধ ভোটের জন্য আরও বাহিনী প্রয়োজন হলে চাওয়া যাবে কেন্দ্রের কাছে।’’ ২৫ নভেম্বর ভোটের দিনই সুপ্রিম কোর্টে মামলার ফের শুনানি।

পুরভোটের মুখে অশান্ত হয়ে ওঠে ত্রিপুরা। তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির পর, সোমবার ত্রিপুরায় পৌঁছে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ত্রিপুরায় বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে দুয়ারে গুন্ডা। আগামী দিনে পাড়ায় পাড়ায় গুন্ডা চান, না স্বপ্নের ত্রিপুরা চান, বলুক ত্রিপুরাবাসী' । পাল্টা আক্রমণ শানায় গেরুয়া শিবিরও। অন্যদিকে, ত্রিপুরাকাণ্ড নিয়ে, দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। সন্ধেয় ত্রিপুরার আদালত থেকে জামিন পান সায়নী। আজ, মঙ্গলবারও ফের পরিস্থিতি উত্তপ্ত। আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। যদিও গুলিতে কেউ হতাহত হননি।  

তৃণমূল অভিযোগ করে, আদালতের নির্দেশ সত্ত্বেও ত্রিপুরায় নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের। পুরভোটের জন্য প্রচার করা সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তৃণমূলর আইনজীবী প্রশ্ন তুলেছেন, ত্রিপুরায় এখন যা পরিস্থিতি, তাতে পুরভোট কীভাবে সুষ্ঠুভাবে করা সম্ভব? এই প্রশ্ন তুলেই পুর ভোট স্থগিতের আবেদন জানায় তৃণমূল।  তৃণমূলের আইনজীবী ২০১৩ সালে বাংলায় নিরাপত্তার কারণে ভোট পিছিয়ে দেওয়ার উদাহরণ তুলে ধরেন। যদিও তার বিরোধিতা করে ত্রিপুরা সরকার।  এরপরই এখন থেকে ভোট গণনা পর্যন্ত নিরাপত্তা রক্ষার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা লিখিতভাবে ত্রিপুরা সরকারকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। 
আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানতে চায়, ‘কত কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরায় মোতায়েন? বাইরে থেকে আরও কেন্দ্রীয় বাহিনী আনা যেতে পারে? কোথায় রাজ্যের কত পুলিশ মোতায়েন? ত্রিপুরা সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট তথ্য জানাতে সময় লাগবে বলে জানাল ত্রিপুরা সরকার। সেইসঙ্গে এক বিধায়কের প্ররোচনামূলক মন্তব্য সম্পর্কেও ত্রিপুরা সরকারের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে  ত্রিপুরায় পুরভোট স্থগিত নিয়ে তৃণমূলের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget