এক্সপ্লোর

নির্ভয়া মামলা:প্রাণদণ্ড এড়াতে ফের সুপ্রিম কোর্টে আসামী মুকেশ, কাল রায়দান

রাষ্ট্রপতির নির্দেশ চ্যালেঞ্জ করে মুকেশের বক্তব্য, এই মামলার আর এক আসামী, মৃত রাম সিংহের মত তাকেও তিহার জেলে যৌন হেনস্থা করা হয়েছে।

নয়াদিল্লি: রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি নাকচ করায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্ভয়া মামলার অন্যতম আসামী মুকেশ সিংহ। কাল এ ব্যাপারে রায় দেবে সুপ্রিম কোর্ট। ১৪ তারিখ মুকেশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়। ৩ দিন পর তা খারিজ করে দেন রাষ্ট্রপতি। তার আইনজীবী অঞ্জনা প্রকাশ শীর্ষ আদালতে অভিযোগ করেছেন, আর্জি খারিজের সময় রাষ্ট্রপতি বিবেচনাবুদ্ধির প্রয়োগ করেননি। এ ব্যাপারে সব তথ্যও তাঁকে দেওয়া হয়নি। এ নিয়ে আজ বিচারপতি আর ভানুমতী, অশোক ভূষণ ও এ এস বোপান্না অঞ্জনাকে প্রশ্ন করেন, রাষ্ট্রপতি যখন প্রাণভিক্ষার আর্জি বিবেচনা করছেন, তখন তাঁর কাছে সব তথ্য নেই এ কথা কী করে বলা সম্ভব? তা ছাড়া স্বয়ং রাষ্ট্রপতি  তাঁর বিবেচনাবুদ্ধির প্রয়োগ করেননি এ কথাই বা কী ভাবে বলা যেতে পারে? রাষ্ট্রপতির নির্দেশ চ্যালেঞ্জ করে মুকেশের বক্তব্য, এই মামলার আর এক আসামী, মৃত রাম সিংহের মত তাকেও তিহার জেলে যৌন হেনস্থা করা হয়েছে। তার আইনজীবীর দাবি, নির্ভয়ার শরীরে শুধু রাম সিংহ ও অক্ষয় ঠাকুরের ডিএনএ মেলে, মুকেশের মেলেনি। তাঁর অভিযোগ, এই বিষয়গুলি রাষ্ট্রপতির সামনে তুলে ধরা হয়নি। তা ছাড়া প্রাণভিক্ষার আর্জি খারিজের আগেই তাকে নির্জন কক্ষে একা বন্দি রাখা হয়, যা আইনবিরোধী ও অপমানজনক। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, যৌন হেনস্থার তো রায় দেয়নি। পাশাপাশি যত তাড়াতাড়ি রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা জবাবে বলেন, জেলে যদি মুকেশের সঙ্গে কোনও দুর্ব্যবহার হয়ে থাকে, তবে সেটা সে আগেই ঠিক জায়গায় জানাতে পারত। কিন্তু সেটা কোনওভাবেই ক্ষমাপ্রার্থনার কারণ নয়। ব্যাপারটা কখনও এমন হতে পারে না, যে যদিও আমি ঘৃণ্যতম অপরাধ করেছি কিন্তু যেহেতু আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তাই আমাকে ক্ষমা করতে হবে। প্রাণভিক্ষার আর্জি নিয়ে বিবেচনা করতে কেন রাষ্ট্রপতি বেশি সময় নেননি তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্ট আগেই বলেছে, প্রাণভিক্ষার আর্জির ওপর সিদ্ধান্ত নিতে সময় নেওয়া আসামীর প্রতি অমানবিক আচরণ ছাড়া কিছু নয়। তাই রাষ্ট্রপতি দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, কলার ধরে টান, গ্রেফতার ৫
সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, কলার ধরে টান, গ্রেফতার ৫
TMC Leader Arrested: কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা, গা-ঢাকা দিয়েছিলেন কলকাতার আনন্দপুরে
TMC Leader Arrested: কলেজের সামনে বোমাবাজি, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা, গা-ঢাকা দিয়েছিলেন কলকাতার আনন্দপুরে
Sonarpur Incident: সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের
সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ‘ডিমের দাম বাড়বে’, প্রতিক্রিয়া দিলীপের
Abhishek Banerjee: সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছোড়া হয়েছে ডিম-জুতো, উঠেছে 'চোর চোর' স্লোগান, এই ঘটনায় গ্রেফতার ৫
সোনারপুরে প্রবল জনরোষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছোড়া হয়েছে ডিম-জুতো, উঠেছে 'চোর চোর' স্লোগান, এই ঘটনায় গ্রেফতার ৫

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget