এক্সপ্লোর

Supreme Court : কাউকে ‘মিঞা’ বা ‘পাকিস্তানি’ বলা 'অশালীন' তবে 'অপরাধ নয়', জানাল শীর্ষ আদালত

কাউকে ‘মিঞা’ বা ‘পাকিস্তানি’ বললে, তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের লাগার তকমা দেওয়া যাবে না। আর মামলা করাও যাবে না। তবে তা নিঃসন্দেহে শালীনতার পরিপন্থী। 

নয়াদিল্লি : কাউকে পাকিস্তানি বলে ঠাট্টা-তামাশা বা বিদ্রুপ করা অপরাধ নয়। একটি মামলার শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, কাউকে ‘মিঞা’ বা ‘পাকিস্তানি’ বললে, তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের লাগার তকমা দেওয়া যাবে না। আর মামলা করাও যাবে না। তবে তা নিঃসন্দেহে শালীনতার পরিপন্থী।               

মিঞা’ বা ‘পাকিস্তানি’ বলে অপমান!                                                                    
বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট  জানিয়েছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, কাউকে ‘মিঞা বা পাকিস্তানি’ বলে অপমান করা অশালীনতা।  তবে তা  ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারার আওতায় আসবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কিছু করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার এই ধারায় মামলা করা হয়।  ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা আবেদনকারীর বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল ২০২০ সালে । মামলাকারী ছিলেন একজন মুসলিম সরকারি কর্মচারী। 

কীসের প্রেক্ষিতে এই মামলা ?
২০২০ সালে বোকারো সেক্টর ৪ থানায় একটি এফআইআর দায়ের হয়।  অভিযোগকারী ছিলেন আরটিআই বিভাগে কর্মরত একজন উর্দু অনুবাদক  । তিনি সরকারি অফিসে করণিকের কাজ করতেন। তাঁর অভিযোগ ছিল, সহকর্মী হরি নন্দন সিং 'পাকিস্তানি' বলে অপমান করেছেন।  অতিরিক্ত কালেক্টরের নির্দেশে তিনি একটি মামলা সংক্রান্ত কিছু নথি তাঁর সহকর্মী হরিকে দিয়েছিলেন। তখনই তাঁর সঙ্গে  তর্ক বিতর্ক হয়। অভিযোগ, তখনই ওই মুসলিম অনুবাদককে আরটিআই -এর আবেদনকারী ধর্মভিত্তিক মন্তব্য করে তাকে অপমান করে এবং উত্তেজিত করার চেষ্টা করেন , হুমকিও দেন। 

এই ঘটনায় তিনি ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ (একজন সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার চেষ্টায় বলপ্রয়োগ), ৫০৪ (শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে একজন ব্যক্তিকে অপমান করা) এবং ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কথা বলা) ধারা আরোপ করে মামলা করে। অভিযুক্তের বয়স প্রায় ৮০ বছর। বোকারোর নিম্ন আদালত থেকে ঝাড়খণ্ড হাইকোর্ট পর্যন্ত কোথাও তিনি  স্বস্তি পাননি। অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, এ ক্ষেত্রে বলপ্রয়োগ বা শান্তি ভঙ্গের ধারা আরোপের কোনও কারণ নেই। আর কাউকে 'মিঞা’ বা ‘পাকিস্তানি’  বলে অপমান করলে, ২৯৮ ধারা প্রয়োগ করা ঠিক নয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'বিজেপি, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল ?' প্রশ্ন অভিষেকের
'বিজেপি, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল ?' প্রশ্ন অভিষেকের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget