এক্সপ্লোর

SC on Covid19: কোভিডে অনাথ শিশুদের জন্য কী প্রকল্প ? কেন্দ্রের কাছে 'ডিটেলস' চাইল সুপ্রিম কোর্ট

কোভিডে অনাথ শিশুদের জন্য সরকারি প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে চাইল সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও অনাথ শিশুদের ডেটা আপডেট করতে বলেছে সর্বোচ্চ আদালত।

নয়াদিল্লি: কোভিডে বাবা-মা হারা অনাথ শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিষয়ে বিশদে জানতে চাইল সুপ্রিম কোর্ট। অনাথ শিশুদের দেখভালের ক্ষেত্রে কেন্দ্রের কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা নিতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের পাশাপাশি কোভিডকালে অনাথ শিশুদের তথ্য আপডেট করতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকেও। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে ওঠে কোভিডে অনাথ শিশু সম্পর্কিত মামলা। সোমবার যা নিয়ে শুনানির কথা বলেন দুই বিচারপতি। তাঁরা জানান, এই বিষয়ে তেলাঙ্গানা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গুজরাত , রাজস্থান , উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ডের কেসগুলি দেখবেন তাঁরা। বিচারপতিদের মতে , এই ১০ রাজ্যে কোভিডে অনাথ হওয়া বেশিরভাগ শিশুর অভিভাবকই ছিলেন পরিবারে একমাত্র রোজগেরে। 

গত শনিবার দেশে কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিমে এই অনাথ শিশুদের সাহায্য করা হবে। এমনকী এই শিশুদের বয়স ২৩ বছর হলে সরকার থেকে থোক ১০ লক্ষ টাকা করে প্রত্যেককে দেওয়া হবে।

প্রাধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, কোভিকালে অনাথ শিশুদের জন্য তাদের নামেই ফিক্সড ডিপোজিট খোলার ব্যবস্থা হচ্ছে। পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিমে এই অ্যাকাউন্টগুলিতে টাকা রাখা হবে। ১০ লক্ষ টাকা জমাতে একটা বিশেষ স্কিমের মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করবে সরকার। ১৮ বছরের পর থেকে এই টাকা প্রতি মাসে স্টাইপেন্ড রুপে পাবে এই শিশুরা। পরবর্তীকালে ২৩ বছর হলে থোক ১০ লক্ষ টাকা নিজের ব্যক্তিগত খরচের জন্য তাদের দেবে সরকার। যা ওই ফিক্সড ডিপোজিট থেকেই দেওয়া হবে।

গত শুক্রবারই দেশের কোভিডকালে অনাথ শিশুদের দেখভাল নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে, অবিলম্বে রাজ্যের অনাথ শিশুদের সাহায্যের ব্যবস্থা করুন। অভিভাবকহীন হয়ে অনেকেই হয়ত রাস্তায় অভুক্ত রয়েছে। কোর্টের পরবর্তী অর্ডার শোনার জন্য অপেক্ষা না করে কাজ করুন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যা। সরকারি সূত্র বলছে, দেশে কোভিডের ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইতিমধ্যেই মহামারীতে অভিভাবহীন হয়েছে ৫৭৭ জন শিশু। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, কোভিড মহামারীর জেরে দেশে প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ মানুষ। আমেরিকা, ব্রাজিলের পর বিশ্বে সবথেকে বেশি কোভিডে মৃতের সংখ্যা ভারতে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কোভিডে মৃতের এই ডেটা পেয়েছে সরকার। সূত্রের খবর, কোভিডে বাবা-মাকে হারিয়ে এখন এইসব অনাথ শিশুরা তাদের আত্মীয় বা পরিচিতদের কাছেই রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই অনাথ শিশুদের বিষয়ে খবর রাখছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget