এক্সপ্লোর

Euthanasia : 'পরিবারের কেউ বেঁচে নেই, দোকানগুলোও বন্ধ করে দিল ওরা ! আর বাঁচতে পারছি না '...ইচ্ছেমৃত্যু ভিক্ষে চাইলেন বৃদ্ধ দম্পতি

“ন্যায়বিচার না হলে মৃত্যুই পথ”— কালেক্টরের কাছে ইচ্ছামৃত্যুর আবেদন সুরাটের বৃদ্ধ দম্পতির

সুরাত :  চরম অর্থ সংকট। ব্যবসার উপর ' প্রশাসনিক কোপ ' । পরিবারে একের পর এক মৃত্যু। জীবন যেন ক্ষতবিক্ষত। সব হারিয়ে এখন বাঁচার ইচ্ছে টুকুও নেই। বেঁচে থাকা যেমন প্রতিদিনের সংগ্রাম। জেলা কালেক্টরের  কাছে মৃত্যুভিক্ষে চাইলেন গুজরাতের এই দম্পতি। সুরাতে প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে ইচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে জেলা কালেক্টরের দ্বারস্থ হলেন এক বৃদ্ধ দম্পতি। ৭৩ বছর বয়সী শ্যামভাই কাপুরজি গহলৌত এবং তাঁর ৬৮ বছর বয়সী স্ত্রী মধুবেন গহলৌতের দাবি, দীর্ঘদিন ধরে সুরাত মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি)-এর কিছু কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে তাঁদের জীবন কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।  জেলা প্রশাসনের কাছে  আবেদনে দম্পতি অভিযোগ করেছেন, বারবার তাঁদের দোকান সিল করে দেওয়ার ফলে তাঁরা আর্থিকভাবে সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছেন। একইসঙ্গে মানসিক যন্ত্রণাও এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাঁদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই।

এই দম্পতির জীবনের ট্র্যাজেডি আজকের নয়। ২০১৬ সালের ৭ নভেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁদের পরিবারের  ৯ জন সদস্য প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন তাঁদের একমাত্র ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, মেয়ে, জামাই এবং আরও এক আত্মীয়। সেই ঘটনার পর থেকে একে অপরের ওপর নির্ভর করেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন শ্যামভাই ও মধুবেন। ওই দম্পতির দাবি, ২০০৬ সালে তাঁরা ১১ টি ছোট দোকান কিনেছিলেন। ২০০৮ সালে এলাকাটি এসএমসি-র আওতায় আসার পর থেকে নিয়মিত করও দিয়ে আসছেন। কিন্তু ২০২১ সালে কোনও পূর্ব নোটিশ ছাড়াই তৎকালীন এসএমসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাঁদের দোকানগুলি সিল করে দেন। এর বিরুদ্ধে তাঁরা গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন এবং প্রায় পাঁচ বছর ধরে আইনি লড়াই চালান। দম্পতির দাবি, দমকল বিভাগের এক প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল যে, ওই ছোট দোকানগুলিতে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো অগ্নিনিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন নেই। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি দোকানগুলি পুনরায় খুলে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, আদালতে স্বস্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই আবার নতুন করে বিপদ নেমে আসে। গত ৩০ মে বর্তমান কর্তৃপক্ষের নির্দেশে দোকানগুলি পুনরায় সিল করে দেওয়া হয়। শ্যামভাই গহলৌতের দাবি, এ ক্ষেত্রেও কোনও লিখিত নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেছেন, কিছু কর্মকর্তা তাঁকে এক স্থানীয়  নেতার সঙ্গে দেখা করার জন্য চাপ দিচ্ছেন এবং তাঁর সম্পত্তি দখলের চেষ্টা চলছে। বারবার লিখিত ব্যাখ্যা চাইলেও প্রশাসনের তরফে কোনও উত্তর মেলেনি বলেও দাবি তাঁর। হতাশ ও ক্ষুব্ধ শ্যামভাই তাঁর আবেদনে লিখেছেন, “আমাদের আর বেঁচে থাকার কোনও ইচ্ছা নেই। যদি ন্যায়বিচার না পাই, তাহলে মৃত্যুই আমাদের একমাত্র পথ।” এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সুরাতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত এসএমসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Attack On Ship: তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
Rajya Sabha Election: নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget