এক্সপ্লোর

Sushant Singh Death Case: "দীর্ঘদিন ধরে সুশান্তকে বিষ খাইয়েছে রিয়া", বিস্ফোরক অভিযোগ প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংহের

একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বাবা দাবি করেন, সুশান্তকে দীর্ঘদিন ধরে বিষ দিয়ে আসছে রিয়া...

মুম্বই: দীর্ঘদিন ধরে সুশান্তকে বিষ খাইয়েছে রিয়াই, দ্রুত শাস্তির দাবি তুলে বিস্ফোরক অভিযোগ সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিংহের।

এর আগে, রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন কে কে সিংহ। এখন তিনি দাবি করলেন, রিয়াই তাঁর ছেলের খুনি এবং তাঁর জেল হওয়া উচিত।

একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বাবা দাবি করেন, সুশান্তকে দীর্ঘদিন ধরে বিষ দিয়ে আসছে রিয়া। রিয়াই খুনি। তদন্তকারী সংস্থার উচিত রিয়া ও তার সঙ্গীদের গ্রেফতার করা।

এর আগে, সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তাঁর ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। পোস্টে শ্বেতা লেখেন, এত ঘৃন্য় অপরাধ করা সত্ত্বেও কেন ওরা মুক্ত? আমার উত্তর চাই। ওদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

এরইমধ্যে অভিনেতার মৃত্যুর তদন্তে মুম্বইয়ের সান্তাক্রুজে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। অভিনেত্রীর বাবা ইন্দ্রজিত্‍ চক্রবর্তীকে ইতিমধ্যে তলব করেছে ইডি।

বিহার পুলিশের কাছে কে কে সিংহের দায়ের করা এফআইআরের ভিত্তিতে গত ৩১ জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের বাবার অভিযোগ, তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৫ কোটি টাকা এমন কিছু অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যার সঙ্গে অভিনেতার কোনও সম্পর্কই নেই।

মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর টিম মাদক চক্রের বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে। বলিউডের সঙ্গে মাদক চক্রের কোনও যোগাযোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে এনসিবি। রিয়া সহ আরও ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget