এক্সপ্লোর

Odisha MLA: লখিমপুরের পুনরাবৃত্তি, জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দিলেন ওড়িশার বিধায়ক

Odisha Suspended BJD MLA Car Run Over: ভিড়ের মধ্যেই ছুটল সাসপেন্ডেড বিজেডি বিধায়কের বেপরোয়া গাড়ি। মুহুর্তে ছিটকে পড়লেন ২০-২২ জন।

নয়া দিল্লি: ওড়িশার খুরদায় ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দিলেন চিল্কার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক। গাড়ির চাকায় পিষ্ট হয়েছেন ২২ জন। উত্তেজিত জনতার পাল্টা মারে গুরুতর আহত সাসপেন্ডেড বিজেডি বিধায়কও। 

ভিড়ের মধ্যেই ছুটল সাসপেন্ডেড বিজেডি বিধায়কের বেপরোয়া গাড়ি। মুহুর্তে ছিটকে পড়লেন ২০-২২ জন।  ইটের আঘাতে ভেঙে দেওয়া হল গাড়ির পিছনের কাচ। কাচময় গাড়িতে তখনও চালকের আসনে বসে ওড়িশার চিল্কার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক।  তাঁকে মাটিতে ফেলে চলল বেধড়ক মারধর। রক্তারক্তি কাণ্ড, ইটের আঘাতে ভেঙে গুড়িয়ে দেওয়া হল গাড়ির কাচ। 

 

উইন্ডস্ক্রিনে ক্রমাগত লাঠির আঘাত মারতে থাকেন ক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় গাড়ির দরজাও। এরপর উল্টে দেওয়া হল গাড়ি। ধুন্ধুমারকাণ্ড ওড়িশার খুরদায়। পুলিশ সূত্রে খবর, শনিবার খুড়দায় বার্নপুর ব্লক প্রধান পদে নির্বাচন ছিল। তাতে অংশ নিতেই সেখানে ভিড় জমান কর্মীরা। সেই ভিড়ের মধ্যেই গাড়ি চালিয়ে দেন ওড়িশার চিলকার সাসপেন্ডেড বিজেডি বিধায়ক প্রশান্ত কুমার জগদেব। গাড়ির চাকায় পিষ্ট হন মহিলা-সহ ২২ জন। আহতদের মধ্যে রয়েছেন ৭ পুলিশকর্মীও।

 

ক্ষুব্ধ জনতার মারে গুরুতর আহত হন সাসপেন্ডেড বিজেডি বিধায়কও। সূত্রের খবর, গত বছরের সেপ্টেম্বরে এক দলীয় কর্মীকে মারধরের অভিযোগে হাজতবাস হয় প্রশান্ত কুমার জগদেবের। এরপরই সাসপেন্ড করা হয় তাঁকে। ঘটনায় একটি ভিডিও পোস্ট করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ট্যুইটারে লিখেছেন, এই মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে, বিজেডি বিধায়ক প্রশান্ত জগদেব মদ্যপ অবস্থায় ভিড়ের মধ্যে গাড়িতে ধাক্কা দিচ্ছেন। এ ধরনের অপরাধ ও গুন্ডামি গ্রহণযোগ্য নয়। আমরা প্রশান্ত জগদেবের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

গত বছর লখিমপুর খেরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলের গাড়ির ধাক্কায় ৪ কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে লখিমপুর খেরি।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget