এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দু ‘নয়নের মণি’, পাশে ছিলেন, এখনও আছেন, বলছেন নন্দীগ্রামের মৃতদের পরিবার

রাজ্যে পালা বদলের অন্যতম মাইলস্টোন নন্দীগ্রাম। ২০০৭ সাল থেকে শুরু হয় নন্দীগ্রাম জমি আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন শুভেন্দু। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সিপিএমের লক্ষ্মণ শেঠকে হারিয়ে বিধানসভা থেকে সংসদে পা রাখেন তিনি। ২০১৬ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হন পরিবহণমন্ত্রী। কিন্তু মমতার ২০১৫-র সেই ঘোষণার ৫ বছর পর শুভেন্দু এখন গেরুয়া শিবিরে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২০১৫ থেকে ২০২০, ৫ বছরেই সম্পূর্ণ পালা বদল। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হয়ে ওঠা শুভেন্দু অধিকারীকে যেদিন বিধানসভা ভোটের প্রার্থী এবং ভোটে জিতলে মন্ত্রী করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৫ বছর পর সেদিনই গৃহীত হল বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফাপত্র। শিবির বদলের পর তাঁকে নিয়ে শাসক ও বিরোধীদের তরজা অব্যাহত। ২০১৫-র ২১ ডিসেম্বর মমতা নন্দীগ্রামের তেখালির মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, সামনের বিধানসভা ভোটে তৃণমূল ফের ক্ষমতায় এলে রাজ্যের নতুন মন্ত্রিসভায় আসবেন শুভেন্দু অধিকারী। ভোটেও লড়বেন নন্দীগ্রাম থেকেই। ৫ বছর বাদে আজ, আরেকটা ২১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সঙ্গে শুভেন্দুর যাবতীয় সম্পর্ক চুকে গেল। মন্ত্রিত্ব ত্যাগ করে বিধায়ক পদে ইস্তফা দিয়ে ফুল বদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু। এদিনই বিধায়ক পদে তাঁর ইস্তফা গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের অন্যতম মাইলস্টোন নন্দীগ্রাম। ২০০৭ সাল থেকে শুরু হয় নন্দীগ্রাম জমি আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন শুভেন্দু। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সিপিএমের লক্ষ্মণ শেঠকে হারিয়ে বিধানসভা থেকে সংসদে পা রাখেন তিনি। ২০১৬ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় হন পরিবহণমন্ত্রী। কিন্তু মমতার ২০১৫-র সেই ঘোষণার ৫ বছর পর শুভেন্দু এখন গেরুয়া শিবিরে। তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে তৃণমূল। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস শুভেন্দুর দিকে আঙুল তুলে বলেছেন, উনি দলের সঙ্গে বেইমানি করেছেন, শহিদ পরিবারের সঙ্গেও বেইমানি করেছেন। পাশাপাশি শুভেন্দুর দলত্যাগকে ‘জঞ্জাল সাফ হয়েছে, দল আরও ভাল চলবে’ বলে মন্তব্য করেও স্বাগত জানান স্বদেশবাবু। যদিও শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলতে রাজি নন নন্দীগ্রামে আন্দোলনে মৃতদের পরিবার। মৃত পুষ্পেন্দু মণ্ডলের দাদা কৃষ্ণেন্দু মণ্ডল, মৃত ইমাদুলের বাবা আব্দুল দাইহান খান শুভেন্দুকে ‘নয়নের মণি’ আখ্যা দিয়ে বলেছেন, উনি পাশে ছিলেন, এখনও আছেন। এখনই বিশ্বাসঘাতক বলতে পারব না ওঁকে। তৃণমূলের তীব্র সমালোচনা করে জেলা বিজেপির তমলুক সাংগঠনিক সহ সভাপতি প্রলয় পালের দাবি, শুভেন্দু আসায় শক্তিশালী হবে তাঁদের দল। তাঁকে নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারী বলেন তিনি। দাবি করেন, আমাদের লাভ হবে, উনি আসায় তৃণমূল সরকার ভেঙে পড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
CJP Protest Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ছাত্র বিক্ষোভে উত্তাল যন্তর-মন্তর, সকাল থেকে বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, কী কারণ দেখাল কর্তৃপক্ষ
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..
স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে, প্রথম ভিডিও বার্তা এল সোনম ওয়াংচুকের! তিনি বলছেন..

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget