এক্সপ্লোর

বিজেপিতে যোগদানের পর জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ শুভেন্দুকে?

শুভেন্দুকে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে নিজেদের দলে সামিল করে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ধাক্কা দেওয়া যাবে বলে দাবি করছে বিজেপি। শুভেন্দু নিজেও খড়দার জনসভায় দাবি করেছেন, এবার ২০০ আসন পার করবে গেরুয়া দল। পালাবদল হবে রাজ্যে।

কলকাতা: জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হতে পারে শুভেন্দু অধিকারীকে। সূত্রের খবর, ইতিমধ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক শুভেন্দুর সিভি চেয়ে পাঠিয়েছে। জুট কর্পোরেশনের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরের পদটি ভেঙে স্বতন্ত্র চেয়ারম্যান পদ সৃষ্টি করে সেই পদে শুভেন্দুকে বসানো হতে পারে বলে সূত্রের খবর। তবে চেয়ারম্যান পদটি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান নাকি প্রতিমন্ত্রীর পদমর্যাদার সমান রাখা হবে, সেব্যাপারে  সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। শিবির বদলে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই যে গুরুত্ব পেতে চলেছেন, এই ভাবনাচিন্তা তারই প্রতিফলন হতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। শুভেন্দুকে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে নিজেদের দলে সামিল করে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ধাক্কা দেওয়া যাবে বলে দাবি করছে বিজেপি।  শুভেন্দু নিজেও খড়দার জনসভায় দাবি করেছেন, এবার ২০০ আসন পার করবে গেরুয়া দল। পালাবদল হবে রাজ্যে। শুভেন্দুর তৃণমূল ছেড়ে শিবির বদলের সম্ভাবনা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই।  নানা দলীয় কর্মসূচি থেকে তাঁর দূরে থাকা ঘিরে তাঁকে নিয়ে জল্পনা, গুঞ্জন তীব্র হতে থাকে। সম্প্রতি তিনি প্রথমে হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের চেয়ারম্যান পদ ছাড়েন, হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকেও অব্যাহতি নেন।  তারপর ইস্তফা দেন পরিবহণ ও সেচমন্ত্রী হিসেবেও। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের মধ্যেই তাঁর সভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন শিশির অধিকারীর ছেলে। সভায় শাহের পা ছুঁতে দেখা যায় তাঁকে। বিজেপিতে যোগদানের সামান্য আগে তৃণমূল কর্মীদের উদ্দেশে খোলা চিঠিতে শুভেন্দু দাবি করেন, ১০ বছর কেটে গেছে। কিন্তু, এক দশক আগেও আমাদের ভাই-বোনেরা যে সমস্যার সম্মুখীন হতেন, আজও তাঁদের সেই সমস্যারই মুখোমুখি হতে হচ্ছে। এক সময় যে দলের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সেই তৃণমূলের গভীরে আজ পচন ধরেছে। পাশাপাশি প্রকাশ্য সভায় নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে বলেন,  আমার জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী। অন্য কেউ নয়। মা বলতে হলে ভারতমাতাকে বলব, অন্য কাউকে নয়! এভাবেই মত ও পথ বদলে বিজেপিতে যাত্রা শুরু করেন একদা মমতার সৈনিক শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget