Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
আগ্রার তাজমহলে ডিউটিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল Archaeological Survey of India (ASI)-এর ৫৬ বছরের এক কর্মীর। পশ্চিম গেটে লুটিয়ে পড়লেন কর্মী। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

আগ্রা : তাজমহলে (Taj Mahal ) মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়াল আগ্রাজুড়ে। আগ্রার তাজমহলে ডিউটিতে এসে আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) সদস্য। মঙ্গলবার দুপুরে তাজমহলের পশ্চিম প্রবেশদ্বার দিয়ে কর্মস্থলে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত কর্মীর নাম কৈলাশি । বয়স ৫৬ বছর। তিনি Archaeological Survey of India বা ASI-এর কর্মী । আগ্রার সিকন্দরা এলাকার বাসিন্দা। তাজমহলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কালান্দার বিন্দ জানান, মঙ্গলবার দুপুরের শিফটে কাজ করতে সাইকেলে চেপে তাজমহলে এসেছিলেন কৈলাশি। পশ্চিম গেট দিয়ে প্রবেশ করার সময়ই আচমকা তিনি অসুস্থ বোধ করেন। কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন এবং বমি করতে শুরু করেন। ঘটনা দেখে সহকর্মীরা দ্রুত তাঁকে অ্যাম্বুল্যান্সে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত হবে, জানিয়েছে তাজমহল কর্তৃপক্ষ। আকস্মিক এই ঘটনায় তাজমহল চত্বরে পরিবেশ থমথমে হয়ে যায়। শিফটে থাকা অন্যান্য কর্মী ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রকৃত কারণ জানতে দেহের ময়নাতদন্ত হবে।
আরো পড়ুন : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ























