এক্সপ্লোর

Thalapathy Vijay: রাজনীতিতে পা রাখছেন ‘থলপতি’ বিজয়, গোড়াতেই নিজের দলের সভাপতি হলেন, শীঘ্রই ঘোষণা

Thalapathy Vijay in Politics: মূলত তামিল ছবিতেই অভিনয় করেন বিজয়। তবে তামিলনাড়ুর বাইরে, গোটা দেশেই অসম্ভব জনপ্রিয় তিনি।

চেন্নাই: কমল হাসনের দেখানো পথে এবার অভিনেতা 'থলপতি' বিজয়। শীঘ্রই নিজের রাজনৈতিক দল গড়তে চলেছেন তিনি, তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা অন্তত তেমনই জানাচ্ছেন।  শুধু তাই নয়, ইতিমধ্যেই দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয়। শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করাবেন বলে খবর। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চেন্নাইতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে দাবি বিজয়ের ঘনিষ্ঠবৃত্তের মানুষজনের। (Thalapathy Vijay)

মূলত তামিল ছবিতেই অভিনয় করেন বিজয়। তবে তামিলনাড়ুর বাইরে, গোটা দেশেই অসম্ভব জনপ্রিয় তিনি। এবার সিলভারস্ক্রিন থেকে রাজনীতির ময়দানে অবতীর্ণ হতে চলেছেন। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে সম্প্রতি দলে পরিষদীয় বৈঠক হয়। সেখানে প্রায় ২০০ জন সদস্য হাজির ছিলেন। বিজয় সভাপতি হয়েছেন, দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গিয়েছে বলে খবর মিলছে। পাশাপাশি, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। (Thalapathy Vijay in Politics)

সূত্রের খবর, দলের কার্যনির্বাহ কমিটিই বিজয়কে সভাপতি চয়ন করেছে। প্রথমে নির্বাচন কমিশনের কাছে গিয়ে দলের নাম নথিভুক্ত করা হবে। তার পর নির্বাচনী রাজনীতিতে পা রাখবে বিজয়ের দল।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজয়ের এক সহযোগী বলেন, "২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে পদার্পণ করবেন বিজয়। দলে নামে অবশ্ই কাজগম থাকবে, তামিল রাজনীতির রীতি মেনেই।"

আরও পড়ুন: Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘নিখোঁজ’? গাড়ি, টাকা বাজেয়াপ্ত ED-র, রাজনৈতিক প্রতিহিংসা?

তামিলনাড়ুতে রজনীকান্তের পরই, দ্বিতীয় মেগাস্টার হিসেবে ধরা হয় বিজয়কে। এখনও পর্যন্ত ৬৮টি ছবিতে অভিনয় করেছেন। তবে রাজনীতিতে তাঁর আসার বাসনা বহুদিনের। এমনিতে দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজ করেন। দুঃস্থদের খাদ্যাসামগ্রী বণ্টন, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ, এমনকি বিনামূল্যে বহু ছেলেমেয়েকে টিউশনের ব্যবস্থাও করে দিয়েছেন বিজয়। কোর্ট-কাছাড়ি করতে গিয়ে টাকার অভাব পড়লে বিজয় বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থাও করে দেন।

সম্প্রতি বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে বিশেষ আয়োজনও করেন বিজ, যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়া ছেলেমেয়েদের সম্মানিক করেন তিনি। রাজনীতিতে নিজের আদর্শের কথা বলতে গিয়ে সেই সময় বিআর অম্বেডকর, পেরিয়ার, কামারাজের কথা উল্লেখ করেন তিনি। রাজনীতিতে ভাল-মন্দ দুই-ই আছে, ভালকে গ্রহণ করে, খারাপটিকে বিসর্জন দিতে হবে বলে বার্তা দেন। বিজয়র বাবাও বিনোদন জগতেরই বাসিন্দা, জনপ্রিয় পরিচালক। তবে বিজয়ের ছবি মূলত সামাজিক বিষয়বস্তু নির্ভর হয়। সরকার বিরোধী ছবি করেন বলেও পরিচিত বিজয়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget