এক্সপ্লোর

Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘নিখোঁজ’? গাড়ি, টাকা বাজেয়াপ্ত ED-র, রাজনৈতিক প্রতিহিংসা?

Jharkhand News: সংবাদমাধ্যমে ED-র একটি সূত্র জানিয়েছে, হেমন্ত কোথায় থাকতে পারেন, সেই সংক্রান্ত কোনও খবর নেই ED-র কাছে।

নয়াদিল্লি: আর্থিক তছরুপ মামলায় নাটকীয় পরিস্থিতি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল ED. কিন্তু হেমন্ত হাজিরা দেননি বলে খবর। তাঁর দফতর থেকে চিঠি দিয়ে বলা হয়েছে, বুধবার দুপুর ১টায় ED-র দফতরে হাজিরা দেবেন তিনি। কিন্তু হেমন্ত ঠিক কোথায় রয়েছেন, কোনও খবর নেই। গত ২৪ ঘণ্টা ধরে তিনি 'নিখোঁজ' বলে দাবি সামনে আসছে। (Hemant Soren)

সংবাদমাধ্যমে ED-র একটি সূত্র জানিয়েছে, হেমন্ত কোথায় থাকতে পারেন, সেই সংক্রান্ত কোনও খবর নেই ED-র কাছে। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, চার্টার্ড বিমানে চেপে রাঁচি থেকে দিল্লি এসেছিলেন হেমন্ত। দিল্লি বিমানবন্দরেই পড়ে রয়েছে সেই চার্টার্ড বিমান। হেমন্তের সহযোগীদের সকলের ফোন বন্ধ রয়েছে। দিল্লিতে হেমন্তের দু'টি BMW গাড়ি বাজোপ্ত করেছে ED. হেমন্তের দিল্লির বাড়ি থেকে নগদ ৩৬ লক্ষ টাকা এবং কিছু নথিও উদ্ধার করা হয়েছে বলে খবর। হেমন্তের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। (Jharkhand News)

কিন্তু এখনও পর্যন্ত হেমন্তের কোনও খোঁজ নেই। সোমবারই দিল্লিতে হেমন্তের বাড়ি এবং ঝাড়খণ্ড ভবনে হানা দেয় ED. কিন্তু সেখানেও খোঁজ মেলেনি হেমন্তের। শোনা যাচ্ছে, রবিবার রাতেই দিল্লি ছেড়েছেন হেমন্ত। কিন্তু কোথায় গিয়ে থাকতে পারেন হেমন্ত, জানা নেই ED-র। এমন পরিস্থিতিতে হেমন্তের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা-বিধায়কদের রাঁচি ছেড়ে যেতে বারণ করা হয়েছে। জোট সরকারে শামিল কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতারাও কার্যত প্রমাদ গুনছেন। হেমন্তকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে ফিরছে মুখে মুখে।

আরও পড়ুন: INS Sumitra: মাছ ধরতে বেরিয়ে অপহৃত, ট্রলার ছিনতাই, জলদস্যুদের হাত থেকে পাক নাবিকদের উদ্ধার করল ভারত

ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ বলেন, "সংবাদমাধ্যমের মতো আমরাও মুখ্যমন্ত্রীর জবাবের জন্য অপেক্ষা করছি। কেউ আইনের ঊর্ধ্বে নন। সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করতে হবে আমাদের। আমরা চাই, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় থাকুক।" আপাতত ঝাড়খণ্ডে হেমন্তের বাসভবন, রাজভবন এবং রাঁচিতে ED-র দফতরের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন হেমন্তের দলের বিধায়করা। 

এমন পরিস্থিতিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। লোকসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃত ভাবে হেমন্তকে নিশানা করা হচ্ছে বলে দাবি তার দল এবং সহযোগীদের। JMM-এর দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ED-কে কাজে লাগানো হচ্ছে। কংগ্রেসের দাবি, ইচ্ছাকৃত ভাবে হেমন্ত 'নিখোঁজ' বলে বিভ্রান্তি তৈরি করছে ED.  আসলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। তাই এসব ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। যদিও ঝাড়খণ্ড বিজেপি-র দাবি, হেমন্ত চম্পট দিয়েছেন। রাজ্যপালকে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে তারা। দলের তরফে বলা হয়, "রাজ্যপালের উপরই দায়িত্ব ন্যস্ত। সময় এলে আমরা এগোব।"

বেআইনি ভাবে জমি হস্তান্তর এবং আর্থিক তছরুপ নিয়ে তদন্ত করছে ED. সেই মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করেছে ED. এর আগেও একবার হেমন্তকে জিজ্ঞাসাবাদ করে ED. আবার গত ২০ জানুয়ারি ডেকে পাঠানো হয়। সোমবার যেভাবে হেমন্তের বাসভবনে নিরাপত্তাবাহিনীকে নিয়ে প্রবেশ করে ED, সেই নিয়েও প্রশ্ন উঠছে। JMM-এর দাবি, বুধবার হাজিরা দেবেন বলে আগেই জানিয়েছিলেন হেমন্ত। তার পরও ED বিভ্রান্ত করছে মানুষকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget