এক্সপ্লোর

Tamil Nadu Temperature Drop: ‘বায়ু শনশন, শীতে কনকন’, আচমকা কাশ্মীর হয়ে গেল তামিলনাড়ু? প্রকৃতির খেয়াল নাকি অন্য কারণ

Winter in Tamil Nadu: নীলগিরি পর্বতমালা বরাবর তামিলনাড়ু একাধিক জায়গায় তাপমাত্রা একধাক্কা শূন্য বা শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

উটি: ভরা পৌষে দিল্লি কাঁপলেও, কার্যত শুষ্ক কাশ্মীর। কিছু জায়গায় গুঁড়ো পড়ে থাকা ছাড়া, তুষারপাত থেকে বঞ্চিত ভূস্বর্গ। ফলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেরে রেখেও, শেষ মুহূর্তে হোটেল বুকিং, ট্রেনের টিকিট বাতিল করতে হয়েছে পর্যটকদের। কাশ্মীরের এই পরিস্থিতির জন্য প্রকৃতির খামখেয়ালিপনা নয়, বরং জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবার একই উলটপুরাণ দক্ষিণ ভারতেও। তামিলনাড়ুর একাধিক জায়গায় তাপমাত্রা ২ থেকে ০ ডিগ্রিতে নেমে গিয়েছে, যা অশনি সঙ্কেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Tamil Nadu Temperature Drop)

নীলগিরি পর্বতমালা বরাবর তামিলনাড়ু একাধিক জায়গায় তাপমাত্রা একধাক্কা শূন্য বা শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত কয়েক দিন ধরেই এই রীতি বজায় রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হাড় কাঁপানো ঠান্ডা সেখানে। ঘন কুয়াশার চাদের ঢেকে থাকতে দেখা গিয়েছে একাধিক এলাকাকে। দৃশ্যমানতা কমে গিয়েছে অনেকটাই। শীতকাল হলেও, এই হারে পারদপতন আগে কখনও চাক্ষুষ করেননি মানুষজন। এতে কৃষিকার্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনই প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। (Winter in Tamil Nadu)

এত ঠান্ডার সঙ্গে অভ্যস্ত নন তামিলনাড়ুর মানুষ জন। তাই বাড়ি থেকে বেরনো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। হাতেগোনা কিছু মানুষকে নেহাতই প্রয়োজনে বেরোতে হচ্ছে। রাস্তার উপর জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে সেঁক নিতেও দেখা গিয়েছে অনেককে। কিন্তু ঠান্ডা হাওয়ার দাপটে তাতেও বিঘ্ন ঘটছে। চারপাশে নীরবতা নেমে এসেছে রাতারাতি। আগে কখনও এমন পরিস্থিতি দেখা দেয়নি বলে দাবি এলাকার মানুষজনের। 

আরও পড়ুন: Ram Mandir Ayodhya: রামের নামে স্মারক ডাকটিকিট! সঙ্গে ৪৮ পাতার বইয়ে ২০টি দেশের টিকিট

মৌসম ভবন থেকে প্রাপ্ত পরিসংখ্যান আনুযায়ী, বৃহস্পতিবার তামিলনাড়ুর কাঁঠল, থালাইকুণ্ঠে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বোটানিক্যাল গার্ডেনে তাপমাত্রা ২ ডিগ্রির কাছাকাছি। সেন্ডিনল্লাহে তাপমাত্রা ৩ ডিগ্রির কাছাকাছি। পর্যটকদের মধ্যে জনপ্রিয় যে উটি, সেখানে তাপমাত্রা একধাক্কায় ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। জানুয়ারির মাঝামাঝি দক্ষিণ ভারতে এত ঠান্ডা অস্বাভাবিক বলে মত পরিবেশ এবং আবহবিদদের। 

নীলগিরি এনভারয়নমেন্ট সোশ্যাল ট্রাস্টের ভি শিবদাস জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়ন এবং এল নিনোর প্রভাবেই আবহাওয়ার এমন পরিবর্তন। তিনি বলেন, "ঠান্ডার আঘমনই ঘটেছে দেরিতে। নীলগিরি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি নিয়ে বিশদে গবেষণা প্রয়োজন।" তাপমাত্রার এই পতন চা বাগানগুলির উপরও প্রভাব ফেলছে বলে জানা গিয়েছে। ডিসেম্বরে প্রথমে বৃষ্টি, তার পর এই ভয়ঙ্কর ঠান্ডা, চাষের ক্ষতি করছে বলে জানিয়েছেন চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক আর সুকুমারন। চায়ের জোগানে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের। এত ঠান্ডায় কপি চাষেরও ক্ষতি হচ্ছে বলে জানা গিয়েছে। 

 

সেরা শিরোনাম

Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget