এক্সপ্লোর

Lord Ram Remarks: ‘মাথা খারাপ হয়ে গিয়েছিল রামচন্দ্রের’, তামিল কবির মন্তব্যে বিতর্ক, কড়া পদক্ষেপ চায় বিজেপি

Vairamuthu Controversy: তামিলনাড়ুর বিশিষ্ট কবি তথা গীতিকার বৈরামুথুর মন্তব্য ঘিরে বিতর্ক চরমে উঠেছে।

চেন্নাই: রামচন্দ্রকে নিয়ে তামিল কবির মন্তব্যে জোর বিতর্ক। ভগবান রামকে অপমান করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কবি ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন বলে অভিযোগ করছে বিজেপি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে। যদিও, তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি কবির ঘনিষ্ঠদের। (Lord Ram Remarks)

তামিলনাড়ুর বিশিষ্ট কবি তথা গীতিকার বৈরামুথুর মন্তব্য ঘিরে বিতর্ক চরমে উঠেছে। ‘কাম্বারামায়ণের’ রচনা করেন যিনি, সেই কবি চক্রবর্তী কাম্বান নামাঙ্কিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন বৈরামুথু। সেখানে রামচন্দ্রকে নিয়ে যে মন্তব্য করেন তিনি, তা-ই বিতর্কের উদ্রেক ঘটিয়েছে। (Vairamuthu Controversy)

ওই অনুষ্ঠানে ‘রামায়ণ’ নিয়ে কথা বলছিলেন বৈরামুথু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেন্দ্রীয় মন্ত্রী এস জগৎরক্ষকন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সেখানে বৈরামুথুকে বলতে শোনা যায়, “সীতার সঙ্গে বিচ্ছেদের পর রামের মাথা খারাপ হয়ে যায়। কী করছেন, কেন করছেন, বোঝার শক্তি ছিল না তাঁর। এমন অপরাধ ঘটানো হয়েছিল, যাকে ভারতীয় দণ্ডবিধির অনুচ্ছেদের ৮৪ আওতায় (অপ্রকৃতিস্থ অবস্থায় ঘটানো  অপরাধ) অপরাধ বলা হয় না, কাম্বান হয়ত আইন জানতেন না। রামকে বেকসুর খালাস করে দেওয়া হল, ক্ষমা করে দেওয়া হল-রামকে মানুষে পরিণত করা হল, কাম্বান হলেন ভগবান।”

বৈরামুথুর ওই মন্তব্য সামনে আসতেই তাঁকে আক্রমণ করতে নেমে পড়ে বিজেপি। তামিলনাড়ু রাজ্য বিজেপি-র সভাপতি এন নাগেন্দ্রন বলেন, “এই ধরনের মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কি বৈরামুথুর মন্তব্য সমর্থন করেন?” বিজেপি-র মুখপাত্র নারায়ণন তিরুপতি বৈরামুথুকে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন। রামচন্দ্র নন, আসলে বৈরামুথুর ‘মাথা খারাপ হয়ে গিয়েছে’ বলে কটাক্ষ করেন তিনি। এমন কাণ্ড বৈরামুথু আগেও ঘটিয়েছেন, হিন্দু দেবতাদের অপমান করেছেন, ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন বলে অভিযোগ বিজেপি-র। বৈরামুথুর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে বিজেপি। 

যদিও বৈরামুথুর ঘনিষ্ঠরা এই অভিযোগ খারিজ করেছেন। তাঁদের দাবি, ইচ্ছাকৃত ভাবে বৈরামুথুর মন্তব্য বিকৃত করা হচ্ছে। তিনি কোনও রাজনৈতিক বা ধর্মীয় মন্তব্য করেননি। কাম্বানের লেখনী বিশ্লেষণ করছিলেন মাত্র। লেখনী গুণে রামচন্দ্র কীভাবে দেবতা থেকে মানুষ হয়ে উঠলেন, বৈরামুথু তা বোঝাতে চেয়েছিলেন বলে দাবি তাঁর ঘনিষ্ঠ ও সহযোগীদের। আড়াল থেকে রাম যেভাবে বালিবধ করেন, সেই পর্ব বিশ্লেষণ করতে গিয়েই বৈরামুথু ওই মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে। 

এর আগেও বার বার বিতর্কে জড়িয়েছেন বৈরামুথু। MeToo-তেও নাম জড়িয়েছিল তাঁর, গায়িকা চিন্ময়ী শ্রীপদা তাঁর নামে অভিযোগ করেছিলেন। অভিযোগ অস্বীকার করে চিন্ময়ীকে মামলা দায়েরের চ্যালেঞ্জ জানিয়েছিলেন বৈরামুথু। সাম্প্রতিক ঘটনাতি নিয়ে এখনও পর্যন্ত DMK প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget