এক্সপ্লোর

TCS Nasik Office : যৌন হেনস্থা-ধর্মান্তরের বিরাট চক্র অফিসের মধ্যেই! অভিযোগের ঝড়ের মধ্যেই বড় বয়ান TCS-এর

এতদিন নানা পক্ষ থেকে নানা অভিযোগ উঠছিল। এবার সব প্রশ্নের মুখে জবাব দিল টিসিএস। 


নাসিক : টিসিএস-নাসিক কাণ্ড। প্রতিদিনই নানাবিধ হাড়হিম করা ঘটনা উঠে আসছে।  আলোচনায় এইচআর নিদা খানের ভূমিকা। অফিসের মধ্যেই ধর্মান্তর ও যৌন অসদাচরণের অভিযোগে উত্তাল হয়েছে দেশ। এরই মধ্যে মুখ খুলল  তথ্যপ্রযুক্তি সংস্থা Tata Consultancy Services (TCS)। এতদিন নানা পক্ষ থেকে নানা অভিযোগ উঠছিল। এবার সব প্রশ্নের মুখে জবাব দিল টিসিএস। 

শুক্রবার টিসিএস এক বিবৃতিতে জানিয়েছে, নাসিক ইউনিটের সিস্টেম ও রেকর্ডের প্রাথমিক পর্যালোচনায় এমন কোনও অভিযোগের প্রমাণ মেলেনি।  বিশেষ করে সংস্থার ‘এথিক্স’ এবং POSH (Prevention of Sexual Harassment) চ্যানেলের মাধ্যমেও কোনো অভিযোগ জমা পড়েনি বলেই দাবি করেছে টিসিএস। তবে বিষয়টির গুরুত্ব দিয়ে বিবেচনা করছে TCS। গঠন করা হচ্ছে একটি নজরদারি কমিটি।   তদন্ত প্রক্রিয়ায় বাহ্যিক সংস্থাকেও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা । এই তদন্ত কমিটির মাথায় থাকবেন কেকি মিস্ত্রি। এর মাধ্যমে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সাত জন কর্মীকে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে ছয় জন পুরুষ এবং এক জন মহিলা রয়েছেন। 

ঘটনার সূত্রপাত হয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে। তিনি দাবি করেন, তার সহকর্মী দানিশ শেখ ২০২২ সালে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, যদিও সেই সময়ে তিনি অন্য এক মহিলার সঙ্গে বিবাহিত ছিলেন। এই অভিযোগ সামনে আসার পরই বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে সারা দেশ। প্রশ্নের মুখে এখন টিসিএস-নাসিকের  নিরাপত্তা এবং নৈতিকতা! TCS জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। 

টিসিএস বিবৃতিতে আরও স্পষ্ট করেছে যে, নিদা খান  সংস্থার এইচআর ম্যানেজার নন এবং নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বেও ছিলেন না। তিনি একজন প্রসেস অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর কোনো নেতৃত্বমূলক দায়িত্ব ছিল না। 

তবে  টিসিএস-এর নাসিক শাখায় শুধু যে মহিলারাই যৌন হেনস্থা ও ধর্মান্তর সিন্ডিকেটের শিকার হয়েছে এমন নয়, সামনে এসেছে, এক পুরুষ কর্মীর ওপর  অত্যাচারের অভিযোগও। কেবল মহিলারাই নন, এই সংস্থায় পুরুষ  কর্মীরাও যে ধর্মীয় ও মানসিক নিপীড়নের শিকার হতেন , তেমন ঘটনাও সামনে এসেছে।  অভিযোগ, তাঁকে জোর করে টুপি পরিয়ে নামাজ পড়তে এবং কলমা পড়তে বাধ্য করা হত। এমনকি তাঁর ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়েও কুরুচিকর  মন্তব্য করা হত বলে অভিযোগ। এখন এই তালিকা কতটা লম্বা হয়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
KMC Bulldozer Mission: কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget