West Bengal Election 2026: ‘ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কয়েকজন লোক...’, কোন প্রসঙ্গ তুলে ধরলেন TMC নেতা Kunal Ghosh?
বৃহস্পতিবারের পর শুক্রবার। স্ট্রংরুম নিয়ে এখনও তুঙ্গে সংঘাত। কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেখানে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল। একটিতে উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির EVM রাখা আছে। অন্যটি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেনদু অধিকারীর কেন্দ্র ভবানীপুরের স্ট্রংরুম। স্ট্রংরুমের ভিতরে কারচুপি করা হচ্ছে। এই অভিযোগে প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে অবস্থানে বসে পড়েন তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা। আজ, শুক্রবার TMC নেতা Kunal Ghosh স্ট্রং রুমের কথা বলতে গিয়ে বলেন, 'ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কয়েকজন লোক...', আর কী বললেন তিনি?
পড়ুন আরও খবর -
একদিকে স্ট্রং রুম বিতর্ক তুঙ্গে। মাঝে দুটো দিন। সোমবার হবে ভোট গণনা। আর তার আগে ভার্চুয়ালি আগামীকাল বিকেল চারটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থীদের এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্র মারফত খবর। সেই বৈঠকে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে। স্ট্রং রুম নিয়ে বিতর্ক কম হয়নি। গতকালই কুণাল ঘোষ, শশী পাজা সরাসরি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছিলেন। অনেক রাত অবধি সেখানে ছিলেন। এবার গণনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল চারটে নাগাদ কাউন্টিং এজেন্টদের জানাবেন, তাঁদের ভূমিকা কী হবে, কতক্ষণ তাঁরা থাকবেন এবং কতক্ষণ পর্যন্ত তাঁদের থাকতে হবে। এই সমস্ত বিষয়ে সমস্ত কাউন্টিং এজেন্টদের তিনি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।






















