এক্সপ্লোর

Teachers Counting Stray Dogs: জনগণনা, জাতিগণনা, SIR…এখন গুনতে হবে পথকুকুরও! সরকারি নির্দেশিকায় ক্ষুব্ধ বিহারের শিক্ষক-শিক্ষিকারা

Bihar Stray Dogs: সাসারাম পৌরসভা জানিয়েছে, সরকারের কথা মতোই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

লখনউ: জনগণনার কাজ করেছেন, BLO হিসেবে ডিউটি করতে হয়েছে SIR-এর সময়। জাতিগণনার কাজও তাঁদেরই করতে হয়েছে। এবার নতুন কাজ দেওয়া হল বিহারের শিক্ষক-শিক্ষিকাদের। এবার রাস্তায় নেমে পথকুকুর গোনার কাজ দেওয়া হল, যা নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। শিক্ষাব্যবস্থা যখন ধুঁকছে, সেই অবস্থায় সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিনের পর দিন অন্যত্র পরিশ্রম করানো হচ্ছে কেন, উঠছে প্রশ্ন। এতকিছু সামাল দিতে গিয়ে আসল কাজটাই বাদ পড়ে যাচ্ছে বলে উঠছে অভিযোগ। স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাদের বের করে এনে অন্য কাজ করানো নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। (Bihar Stray Dogs)

সাসারাম পৌরসভার তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে পৌরসভা এলাকার অন্তর্গত সমস্ত স্কুলকে বলা হয়েছে নোডাল অফিসার নিয়োগ করে পথকুকুর সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। বলা হয়েছে, বিদ্য়ালয় সংলগ্ন এলাকা এবং আশপাশে পথকুকুরের সংখ্যা কত, তাদের কী অবস্থা, পথকুকুরদের নিয়ন্ত্রণে আনতে কী করা যায়, তা নিয়ে তথ্য জমা দিতে হবে। বলা হয়েছে, পথকুকুরদে জন্য একটি ‘ডগ পাউন্ড’ গড়ার প্রস্তুতি নিচ্ছে সরকার, যাতে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। তাই এমন উদ্যোগ। (Teachers Counting Stray Dogs)

সাসারাম পৌরসভা জানিয়েছে, সরকারের কথা মতোই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের এই কাজে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে সঠিক তথ্য হাতে আসে এবং সেই মতো পদক্ষেপ করা যেতে পারে। পথকুকুরদের এক এক করে গোনা, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের এই নির্দেশে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকাদের একাংশও। তাঁরা জানিয়েছেন, আগে থেকেই জনগণনা, SIR, জাতিগণনার মতো শিক্ষা সম্পর্কিত নয়, এমন অনেক কাজ করানো হচ্ছে তাঁদের। এখন আবার পথকুকুর গোনার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ে। 

তবে শুধুমাত্র বিহার নয়, দিল্লিতেও শিক্ষক-শিক্ষিকাদের পথকুকুর গোনার কাজে নামানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সম্প্রতি দাবি করে আম আদমি পার্টি। সেই মর্মে একটি লিখিত নির্দেশিকাও ছড়িয়ে পড়ে। বিতর্ক শুরু হলে দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশন জানায়, দিল্লি সরকারের তরফে এই মর্মে নির্দেশ দেওয়া হয়নি। বরং ২০২৫ সালের ২০ নভেম্বর যে সার্কুলার দেওোয়া হয়, তা সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই প্রকাশ করা হয়। পথকুকুরদের থেকে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিতকরণই লক্ষ্য। শিক্ষক-শিক্ষিকাদেরই পথকুকুর গুনতে হবে, এমন কিছু বলা নেই বলেও দাবি করে তারা।

শুধু তাই নয়, যে বা যাঁরা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। নিজেদের শিক্ষক-শিক্ষিকা বলে দাবি করে, বেশ কিছু মানুষ পথকুকুর গোনার ভিডিও আপলোড করছেন বলেও জেনেছে দিল্লির শিক্ষা দফতর। পুলিশকে সব জানিয়েছে তারা। 

 এ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকেও এক হাত নেন দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ। কেজরিওয়ালের উদ্দেশে চিঠিতে তিনি লেখেন, ‘শিক্ষক-শিক্ষিকাদের পথকুকুর গোনার কাজে নামানো হচ্ছে বলে প্রকাশ্যে দাবি করেছেন আপনি। এই দাবি শুধুমাত্র ভুল নয়, গুরুতর তথ্যবিকৃতি। প্রশাসনে আপনার যা অভিজ্ঞতা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যে ভূমিকা আপনার, তাতে আপনার মন্ত্যব্য ভুল বোঝাবুঝি বলে এড়িযে যাওয়া যায় না’।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget