এক্সপ্লোর

Financial Scam : বিরাট বড় 'স্ক্যাম', সরকারি আধিকারিকের ১৮ কোটির বেহিসাবি সম্পত্তি, পরিমাণ ছাড়াবে ১০০ কোটি? গ্রেফতার অভিযুক্ত

ACB সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সম্পত্তির সরকারি মূল্য প্রায় ১৭.৯৫ কোটি টাকা। তবে তদন্তকারী আধিকারিকদের অনুমান, হায়দরাবাদ ও আশপাশের এলাকায় বর্তমান বাজারদর অনুযায়ী এই সম্পদের প্রকৃত মূল্য ১০০ কোটিরও বেশি হতে পারে।

হায়দরাবাদ : প্রশাসনিক আধিকারিকের বিরাট দুর্নীতি।  বড় পদক্ষেপ নিল অ্যান্টি করাপশন ব্যুরো (ACB)। তেলঙ্গানায় রাজ্যের Roads and Buildings Department-এর Engineer-in-Chief মোহন নায়েক জরুপলাকে (Mohan Naik Jarupla) গ্রেফতার করেছে ACB। অভিযোগ, সরকারি চাকুরে হয়েও এই ব্যক্তির সম্পত্তির বহর দেখে চক্ষু চড়কগাছ। নিজের বৈধ আয়ের তুলনায় বিপুল সেই সম্পত্তি। তাতেই কপালে চোখ সকলের। দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের পরই মোহন নায়েকের অফিস, বাড়ি এবং তাঁর আত্মীয়, ঘনিষ্ঠ ও সুবিধাভোগীদের সঙ্গে যুক্ত মোট ১৫টি জায়গায় তল্লাশি চালায় ACB। আর সেই তল্লাশিতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।                                          

ACB সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সম্পত্তির সরকারি মূল্য প্রায় ১৭.৯৫ কোটি টাকা। তবে তদন্তকারী আধিকারিকদের অনুমান, হায়দরাবাদ ও আশপাশের এলাকায় বর্তমান বাজারদর অনুযায়ী এই সম্পদের প্রকৃত মূল্য ১০০ কোটিরও বেশি হতে পারে। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা নগদ, ১.৪৪ কোটি টাকার ব্যাঙ্ক ডিপোজিট, প্রায় আড়াই কেজি সোনার গয়না যার মূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়াও প্রায় ৬ কেজি রুপোর সামগ্রী, দামি ইলেকট্রনিক গ্যাজেট, ৯টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ এবং দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া গেছে।                   

তদন্তে আরও জানা গিয়েছে, নিজামাবাদ জেলার মুলাঙ্গি গ্রামে প্রায় ১৯.৩৮ একর কৃষিজমি রয়েছে অভিযুক্তের নামে। পাশাপাশি কোমপল্লি ও গাচিবাউলিতে মোট ৭টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে, যার সরকারি মূল্য প্রায় ৭.৩৫ কোটি টাকা। এছাড়া মিয়াপুরে একটি ট্রিপ্লেক্স ভিলা, কুকাটপল্লিতে নতুন বাড়ি এবং নিজামপেটে আরও একটি বিলার জন্য ১ কোটি টাকার অগ্রিম দেওয়ার তথ্যও সামনে এসেছে। ACB জানিয়েছে, এখনও সম্পত্তির পূর্ণ হিসাব যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। আধিকারিকদের দাবি, আরও বহু অঘোষিত সম্পত্তির তথ্য সামনে আসতে পারে।

আরও পড়ুন : অর্থমন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, শিল্পে তাপস রায়, বাকি কোন দফতর কার হাতে? সম্ভাব্য তালিকা

অভিযুক্ত মোহন নায়েক জরুপলাকে গ্রেফতার করে হায়দরাবাদের বিশেষ ACB আদালতে তোলা হয়েছে। আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা সামনে আসতেই তেলেঙ্গানার প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget