এক্সপ্লোর

Telangana Assembly Elections 2023: নির্বাচনী সভায় হঠাৎ লাইট টাওয়ারে তরুণী, ভাষণ থামিয়ে আকুতি মোদিরও, ভিডিও ভাইরাল

Narendra Modi: হায়দরাবাদে বিজেপি-র হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মোদি।

হায়দরাবাদ: উপচে পড়া ভিড় বা বিশেষ কোনও রাজনৈতিক উক্তি নয়, হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় নজর কাড়লেন এক তরুণী। মোদির নজর কাড়তে আলোর টাওয়ারে উঠে পড়লেন তিনি। তাতে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল সভাস্থলে। পরিস্থিতি এমন হয় যে, ভাষণ থামিয়ে ওই তরুণীর কাছে আকুতি জানাতে শোনা গেল মোদিকেও। (Telangana Assembly Elections 2023)

হায়দরাবাদে বিজেপি-র হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মোদি। জনসভায় তিনি যখন বক্তৃতা করছেন, সেই সময় আলোর টাওয়ারে উঠে পড়েন এক তরুণী। পিঠে ব্যাগ নিয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকেন তিনি। এর ফলে সভাস্থলে হুলুস্থুল শুরু হয়ে যায়। ঘটনা দেখে মাঝপথে ভাষণ থামিয়ে দেন মোদিও।

এর পর ওই তরুণীকে নেমে আসতে আকুতি জানাতে থাকেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, “নীচে নেমে আসুন আপনি। চোট লেগে যাবে। এটা মোটেই ভাল হচ্ছে না। আমি আপনার পাশে আছি। অনুরোধ করছি, নীচে নেমে আসুন। আমি আপনার কথা শুনব। ওখানে তার খোলা আছে। শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এমন করলে সব ঠিক হয়ে যাবে না। আমি আপনাদের জন্যই এখানে এসেছি। দয়া করে নীচে নেমে আসুন।”

আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে বিপত্তি উত্তরাখণ্ডে, ধ্বংসস্তূপে আটকে ৩৬ শ্রমিক

শনিবার আর একটি জনসভাতেও বিরল দৃশ্য চোখে পড়ে। মঞ্চে কান্নায় ভেঙে পড়েন মাদিগা সংরক্ষণ পোরাতা সমিতির নেতা মান্দা কৃষ্ণ মাদিগা। কাঁধে হাত রেখে তাঁকে শান্ত করার চেষ্টা করেন মোদি। এই মাদিগারা মূলত দলিত সম্প্রদায়ের মানুষ। চর্মশিল্প এবং সাফাইয়ের কাজে নিযুক্ত তাঁরা। মোদির সামনেই ভেঙে পড়েন কৃষ্ণ মাদিগা।

ভোটমুখী তেলঙ্গানায় এই মাদিগা ভোটব্যাঙ্কই দখল করতে চাইছে বিজেপি। সেখানে প্রচারে গিয়ে ফের ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে’র বার্তা প্রচার করেন মোদি। তেলঙ্গানায় ভোটগ্রহণ আগামী ১০ দিনের মাথাতেই। প্রত্যেক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। সেখানে ভারত রাষ্ট্র সমিতি এবং কংগ্রেসকে দলিত-বিরোধী বলে আক্রমণ করেন মোদি। কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরকে নির্বাচনে জিততে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget