এক্সপ্লোর

Uttarakhand Tunnel Collapse: নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে বিপত্তি উত্তরাখণ্ডে, ধ্বংসস্তূপে আটকে ৩৬ শ্রমিক

Uttarakhand News: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ঘটনা। ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর দিয়ে সিল্কিয়ারা এবং ডন্ডালগাঁওকে সংযুক্ত করতে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল সেখানে।

দেহরাদূণ: নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ে বিপত্তি উত্তরাখণ্ডে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে ৩৬ জন শ্রমিক। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এখনও শ্রমিকরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে খবর। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে নেমেছে। রাজ্যপুলিশের দলও পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। উদ্ধারকার্য চলছে। (Uttarakhand Tunnel Collapse)

কাজ চলাকালীনই শনিবার ভোরে ওই নির্মীয়মান সুড়ঙ্গটি ভেঙে পড়ে

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ঘটনা। ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর দিয়ে সিল্কিয়ারা এবং ডন্ডালগাঁওকে সংযুক্ত করতে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল সেখানে। সেই কাজ চলাকালীনই শনিবার ভোরে ওই নির্মীয়মান সুড়ঙ্গটি ভেঙে পড়ে।  নির্মীয়মান সুড়ঙ্গটির ১৫০ মিটার অংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। (Uttarakhand News)

অর্পণ জানিয়েছেন, জানিয়েছেন প্রবেশপথের দিক থেকেই ভেঙে পড়েছে সুড়ঙ্গটি। ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের বের করে আনতে ড্রিলিং মেশিনের ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেন পাইপ পাঠানো হয়েছে ভিতরে, যাতে আটকে পড়া অবস্থায় শ্রমিকরা শ্বাস নিতে পারেন।  কিন্তু  উদ্ধারকার্য সম্পন্ন হতে দু'-তিন দিন সময় লাগতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। 

আরও পড়ুন: Kedarnath: দীপাবলিতে প্রবল তুষারপাত কেদারনাথে, কবে থেকে বন্ধ হচ্ছে মন্দিরের দরজা?

ওই সুড়ঙ্গে নির্মাণকার্য চালাচ্ছিল হাইড্রোইলেকট্রিসিটি ইনভেস্টমেন্ট কোম্পানি। সেখানেই কাজ করছিলেন ওই শ্রমিকরা। সেই সময় সুড়ঙ্গটি ভেঙে পড়ে। তাঁদের নিরাপদে বের করে আনাই এই মুহূর্তে লক্ষ্য উদ্ধারকারীদের। পুলিশ এবং উদ্ধারকারী দল একযোগে সেখানে উদ্ধারকার্য চালাচ্ছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। যত দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা যায়, ততই মঙ্গল বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনাই এই মুহূর্তে লক্ষ্য উদ্ধারকারীদের

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কম্যান্ডার মণিকান্ত মিশ্র জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। এখনও পর্যন্ত ৩৬ জন শ্রমিকই নিরাপদ রয়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতির দিক নজর রেখেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। সকলকে নিরাপদে বের করে আনাই এই মুহূর্তে লক্ষ্য বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget