এক্সপ্লোর

Transgender Traffic troops: বিশ্বে প্রথম! ট্রান্সজেন্ডার ট্র্যাফিক পুলিশ নিয়োগ করছে তেলঙ্গানা

Telangana News: রূপান্তরকামী মানুষদের জীবনের মানোন্নয়নের জন্য তাঁদের ট্র্যাফিক পুলিশ পদে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করল তেলঙ্গানা সরকার।

হায়দরাবাদ: দেশের মধ্যে এই প্রথম রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের ট্র্যাফিক পুলিশ (transgender traffic troops) পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিল তেলঙ্গানা সরকার। শনিবার তেলঙ্গানা (Telangana) সরকারের তরফে ঘোষণা হয়েছে, সমাজ কল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে রূপান্তরকামী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্র্যাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: Supreme Court on CBI: তখন ছিল UPA, এখন NDA, CBI-কে ফের 'খাঁচাবন্দি তোতা' কটাক্ষ সুপ্রিম কোর্টের

এপ্রসঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ঘোষণা করেন, রূপান্তরকামী মানুষদের মধ্যে যোগ্যদের শনাক্ত করে নিয়োগ করা হবে। তারপর তাঁদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দিয়ে হায়দরাবাদের ট্র্যাফিক পুলিশকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হবে। 

তেলঙ্গানা সরকারের আধিকারিকদের সূত্রে জানা গেছে, রূপান্তরকামীদের ট্র্যাফিক সামলানোর দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হল একটি বঞ্চিত সম্প্রদায়ের মানুষদের স্থিতিশীল সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি রাস্তায় মৃসণভাবে যান চলাচলের বন্দোবস্ত করা।

আরও পড়ুন: Indian Air Force: বায়ুসেনার তরুণী অফিসারকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতারির আগেই উইং কমান্ডারকে জামিন আদালতের, চার্জশিটেও না

ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে রূপান্তরকামী মানুষদের জন্য আলাদাভাবে ট্র্যাফিক পুলিশের ইউনিফর্ম তৈরি করা হচ্ছে। নিযুক্ত হওয়া রূপান্তরকামী মানুষদের অন্যান্য ট্র্যাফিক পুলিশদের মত মাইনে ও সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। রাজ্য প্রশাসন সূত্রে আরও জানা গেছে, প্রশিক্ষণের পর রূপান্তরকামী ট্র্যাফিক পুলিশ কর্মীদের হায়দরাবাদে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হবে।

তেলঙ্গানা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রূপান্তরকামীদের এভাবে ট্র্যাফিক পুলিশ পদে নিয়োগ করার ঘটনা শুধু ভারতেই নয় বিশ্বেও প্রথম। এই সিদ্ধান্তের পিছনে দুটি প্রধান সামাজিক বিষয় হল প্রান্তিক শ্রেণির রূপান্তরকামী মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ও শহরের ট্র্যাফিক সমস্যার সমাধান করা। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে রূপান্তরকামী মানুষদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকলেও এভাবে আলাদাভাবে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেনি কেউ। তাই সবার সামনে তেলঙ্গানা সরকার একটি জ্বলন্ত উদাহরণ তৈরি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kajligarh Fort: ঐতিহাসিক দুর্গে ২ বছরে ৪৫টির বেশি গণধর্ষণ, জাম গেটের ঘটনায় ফিরল কাজলীগড়ের স্মৃতি

সেরা শিরোনাম

Kolkata–Sairang Express: ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?
ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget