এক্সপ্লোর

Supreme Court on CBI: তখন ছিল UPA, এখন NDA, CBI-কে ফের 'খাঁচাবন্দি তোতা' কটাক্ষ সুপ্রিম কোর্টের

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED.

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারির প্রায় ছয় মাস পর তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন তিনি। আর সেই জামিন মঞ্জুর করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-কে 'খাঁচাবন্দি তোতা' কটাক্ষে বিদ্ধ করল দেশের শীর্ষ আদালত। এর আগে, UPA জমানায় আদালত CBI-এর উদ্দেশে একই মন্তব্য করেছিল। সেই নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তাই শুক্রবার আদালতের এই মন্তব্যে প্রশ্ন উঠছে, তাহলে কি নরেন্দ্র মোদির আমলেও CBI খাঁচাবন্দি তোতা হয়ে রয়েছে? (Supreme Court on CBI)

আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED. ১০ মে লোকসভা ভোটের মুখে তাঁর ২১ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এরপর জেলে ফিরে যান কেজরিওয়াল। ২০ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। কিন্তু জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে চলে যায় ED. ২১ জুন ED-র দাবি মেনে জামিনে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। (Arvind Kejriwal)

এর পর হঠাৎই ২৬ জুন তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে গ্রেফতার করে CBI. ১২ জুলাই ED-র মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও, CBI-এর মামলা থাকায় জেল থেকে বেরোতে পারেননি কেজরিওয়াল। শুক্রবার সেই নিয়েই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া।  তোলেন, ২০২৩ সালের মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করলেও, কেজরিওয়ালকে গ্রেফতারের প্রয়োজন আছে বলে করেনি CBI. কিন্তু ED-র মামলায় হাইকোর্ট জামিনের ওপর স্থগিতাদেশ দিতেই CBI সক্রিয় হয়ে ওঠে এবং কেজরিওয়ালকে হেফাজতে নেয়। অথচ, ২২ মাস তারা এই প্রয়োজন অনুভবই করেনি। তাই CBI-এর এই পদক্ষেপের সময় নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ভুঁইয়া। জানান, ED-র মামলায় কেজরিওয়াল যাতে জামিন না পান, সেজন্যই তাঁকে গ্রেফতার করে CBI. 

এর পর, CBI সম্পর্কে অত্যন্ত কড়া মন্তব্য করেন বিচারপতি ভুঁইয়া। নির্দেশনামায় লেখেন, 'গণতন্ত্রে আইনের শাসন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। সিজারের স্ত্রীর মতোই তদন্তকারী সংস্থাকেও সবসময় সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। বেশিদিন আগের কথা নয়, যখন এই আদালত CBI-কে 'খাঁচাবন্দি তোতা'র সঙ্গে তুলনা করেছিল। CBI-কে এই ভাবমূর্তি থেকে বেরোতে হবে। CBI-এর ভাবমূর্তি খাঁচা থেকে মুক্ত তোতা'র মতো হওয়া উচিত। তদন্তকারী সংস্থার ভূমিকা যে সবসময় নিরপেক্ষ হওয়া উচিত তা সিবিআইকে মনে করিয়ে দেন বিচারপতি।

২০১৩ সালে UPA জমানায়, কয়লা কেলেঙ্কারির মামলায় CBI-কে 'খাঁচাবন্দি তোতা' বলে ভর্ৎসনা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর এম লোধা, যাকে হাতিয়ার করে তদানীন্তন UPA  সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল গোটা বিজেপি শিবির। এর পরের বছরই কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে মোদি সরকার। কিন্তু মোদি সরকারের বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠেছে ED-CBI-আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর। সেই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতির কেজরিওয়াল মামলায় কড়া পর্যবেক্ষণ নিঃসন্দেহে মোদি সরকারের কাছে অস্বস্তির।

তবে বিচারপতি ভুঁইয়া কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সংস্থার সমালোচনা করলেও, সুপ্রিম কোর্টের আর এক বিচারপতি সূর্যকান্ত এ ব্য়াপারে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, "হেফাজতে থাকা কোনও ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নেই। আমরা দেখছি, CBI তাদের আবেদনেই জানিয়েছে, কেন তারা মনে করছে এই গ্রেফতারি প্রয়োজন। ফৌজদারি দণ্ডবিধির ৪১A (৩) ধারা লঙ্ঘন করা হয়নি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget