এক্সপ্লোর

সরকারি অর্থে নয়া সচিবালয়ে মন্দির, গির্জা, ২টি মসজিদ গড়বে তেলঙ্গানা সরকার

মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দপ্তর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে আসন্ন বিধান পরিষদ অধিবেশন শেষেই নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

হায়দরাবাদ: নয়া সচিবালয় কমপ্লেক্সে একটি মন্দির, একটি গির্জা, দুটি মসসিদ গড়বে তেলঙ্গানা সরকার। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দপ্তর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে আসন্ন বিধান পরিষদ অধিবেশন শেষেই নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, পুরানো সচিবালয় ভবন ভাঙার সময় ক্ষতিগ্রস্ত হওয়া মন্দির, দুটি মসজিদ সরকারি খরচে পুনর্নির্মাণ করা হবে। যাবতীয় সুযোগ-সুবিধা, পরিষেবার বন্দোবস্ত সমেত ধর্মস্থান তৈরির সিদ্ধান্ত হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের তরফেও দাবি ওঠায় নতুন সচিবালয়ে সরকার একটি গির্জাও তৈরি করবে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি আবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি পেশ করে মসজিদ গড়ার দাবি জানিয়েছেন। রাজ্য সরকার আন্তর্জাতিক মানের ইসলামিক কেন্দ্র তৈরি করবে, সেজন্য জমিও বরাদ্দ হয়েছে। যদিও কোভিড-১৯ সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে কাজ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। খুব শীঘ্রই জোর গতিতে কাজ শুরু হবে। প্রস্তাবিত দুটি মসজিদ তৈরি হবে একেকটি ৭৫০ বর্গফুট জমির ওপর। সেখানে থাকবে ইমামদের কোয়ার্টার। মন্দির তৈরি হবে ১৫০০ বর্গফুট জমিতে। গত জুলাইয়ে পুরানো সচিবালয় ভাঙার সময় ধর্মস্থানগুলির ক্ষতি হওয়ার জন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, বলেছেন, নতুনগুলি তৈরি হবে আরও বড় জায়গা নিয়ে। এদিকে বিশ্ব হিন্দু পরিষদের তেলঙ্গানা শাখা মুখ্য়মন্ত্রীকে লেখা খোলা চিঠিতে দাবি করেছেন, সরকার পুরানো সচিবালয় ভাঙার সময় মন্দিরের ক্ষতি হওয়া নিয়ে স্পষ্ট বিবৃতি দিয়ে জানাক, কী ঘটেছে, ধর্মস্থান ‘ধ্বংস করার’ জন্য দোষী লোকজনের বিরুদ্ধেও ব্য়বস্থা নিক। তাদের আরও দাবি, মন্দির তৈরির ব্যাপারে সরকার ধর্মীয় নেতা, পূজারী, স্বামীজী ও হিন্দু ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করুক, নয়তো মন্দির গড়তে করসেবা করার হুঁশিয়ারিও দিয়েছে পরিষদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Assam News : বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
Viral Video: গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
Prashant Kishor : গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর
গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget