এক্সপ্লোর

৫৫ বছর পর ফের চালু চিলাহাটি-হলদিবাড়ি রেল পথ, ইতিহাসের সাক্ষী দুই বাংলা

উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, বিজয় দিবস আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিন মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন হাসিনা।

নয়াদিল্লি: চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৫ বছর পর আজ বৃহস্পতিবার ফের চালু হল এই রেল পথ। এদিন ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয়। এই রেল পথের একটা অংশ কলকাতা-শিলিগুড়ি। ১৯৬৫ সালে এই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে পণ্যবাহী রেল চলাচল করবে। পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য রেল চালানো হবে। গতকাল ছিল বাংলাদেশের বিজয় দিবস। ৫০ তম বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার পরাক্রমকে শ্রদ্ধা জানান মোদি।  আর আজই চালু হল দুই দেশের সংযোগকারী রেলপথ। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্ব সবথেকে বেশি। এই ইঙ্গিতই দিয়েছেন মোদি। এদিন নরেন্দ্র মোদি বলেন, করোনাকালেও দুই প্রতিবেশী দেশ একে অপরকে সহযোগীতা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, বিজয় দিবস আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিন মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন হাসিনা। মোদি সরকার যেভাবে করোনা মোকাবিলা করছেন তাঁর প্রশংসা করেন তিনি। শহিদের শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১- এর যুদ্ধে যেসব ভারতীয় সেনা শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের জন্য যারা লড়াই করেছেন তাঁদের সম্মান জানাচ্ছি। ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে বাংলাদেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রেলপথ উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন দুদেশের প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের স্বাধীনতায় মহাত্মা গাঁধীর অবদানের জন্য একটি ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়। নরেন্দ্র মোদি বলেন, মুজিবর রহমান এবং মহাত্মা গাঁধীর অবদান দেশের যুবকদের অনুপ্রেরণা জোগাবে। উল্লেখ্য গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে গত এক বছরে সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছিল। এবার তা কাটাতে আসরে নেমেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। রাজনৈতিক শিবিরের মতে, জাতীয়তাবাদের হাওয়াতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধজয়ের এই বীরগাথাকেও ভাসানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget